ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার পর জামায়াতে ইসলামী বাংলাদেশের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এবং প্রচার সম্পাদক তাসনীম আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার কৃষ্ণপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
ঢাকা মহানগর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আজহারুল ইসলামের সঙ্গে প্রচার সম্পাদক তাসনীম আলমকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে।
এর আগে বিকেলে বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গাড়িসহ অন্তত ১৫টিতে আগুন এবং ২৫টি গাড়ি ভাঙচুর করে জামায়াত কর্মীরা।
এ ঘটনায় পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন। রাত ৯টা পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পল্টন থানার দায়িত্বরত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকেলে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনে মতিঝিলসহ বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
পল্টন ময়দানে চারদলীয় জোটের ঘোষিত সমাবেশের আট দিন আগে গ্রেপ্তার হলেন জামায়াতের এই দুই শীর্ষ নেতা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২৭ সেপ্টেম্বর ওই সমাবেশ থেকে সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে বিরোধী দলীয় নেতারা জানিয়েছেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে জামায়াতে ইসলামীর শীর্ষ পাঁচ নেতা বর্তমানে কারাগারে রয়েছেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, লুণ্ঠনসহ বিভিন্ন অভিযোগে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ আদালতে।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে একটি মামলায় গত বছর ২৯ জুন নিজামীকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে, দেলওয়ার হোসেন সাঈদীকে শহীদবাগের বাসা থেকে এবং মুজাহিদকে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এছাড়া একাত্তরে গণহত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় গত বছর ১৩ জুলাই জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীকে স¤প্রতি চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
Info: Music by: Michael Giacchino Album: Mission Impossible 4: Ghost Protocol Type of soundtrack: Soundtrack Original Release ...
-
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার কম্পিউটারের যে কোন ফাইল পাসওয়ার্ড মেরে দিন মাত্র ২৫০ কিলোবাইটের ইজি ফাইল লকার নামের সফ্টওয়ার দিয়ে। এটা একটা কাজের সফ্ট।এটা ইনস্টল ...
No comments:
Post a Comment