Showing posts with label Android. Show all posts
Showing posts with label Android. Show all posts

Saturday, August 3, 2013

এই রমজানে এবং সব সময় যে ১০টি অ্যান্ড্রয়েড অ্যাপস আপনার কাজে আসবে!

সালাতুক(নামাজের সময় জানা)


নামাজের সময় জানার জন্য মাঝে মাঝে ঝামেলায় পড়তে হয়। অপরিচিত জায়গা হলে আরো বেশি সমস্যা হয়। সালাতুক নামের অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে। এই চমৎকার অ্যাপসের কাজ হচ্ছে নামাজের সঠিক সময়সূচি জানানো, কাছে কোথায় মসজিদ রয়েছে তা দেখানো এবং কিবলা কোনদিকে তা ঠিক করে দেয়া।
সালাতুক অ্যাপসের এমন অ্যালগরিদম রয়েছে যা অনেক মুসলিম দেশের জন্য প্রযোজ্য। ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী জায়গা ক্যালকুলেট করে সঠিক তথ্য প্রদান করে এই অ্যাপসটি। তবে ম্যানুয়ালিও নামাজের সময় পদ্ধতি সেটিংস থেকে পরিবর্তন করা যায়। আর হ্যা সঠিক ফলাফলের জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে এবং জিপিএস ও চালু থাকতে হবে। সোস্যাল সাইটগুলোতেও নামাজের সময় শেয়ার করা যাবে।
মাত্র ১২ মেগাবাইটের ফ্রী এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/6zNYU

আল-মোয়াজিন লাইট( নামাজের সময়সূচি)


এটা আরেকটি অ্যাপস যা দিয়ে নামাজের সময়সূচি জানা যাবে। নতুন জায়গায় ভ্রমনে বা অন্য কারণেও কখনো নামাজের সময়সূচি নিয়ে সমস্যায় পড়তে হবে না যদি এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি থাকে। জিপিএস ফিচারের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই সঠিক সময় প্রদর্শন করতে পারবে। কিবলা কোন দিকে তা কাউকে জিজ্ঞেস না করেই ডিজিটাল কম্পাসের মাধ্যমে সঠিক দিক সম্পর্কে জানা যাবে।
ইংরেজি সনের পাশাপাশি রয়েছে আরবী হিজরি সন যা ইচ্ছে করলেই কনভার্ট করে উভয় তারিখই জানা যাবে। ফলো মি নামের ফিচারের মাধ্যমে অটো লোকেশন পরিবর্তন হবে ভ্রমণের সময়। বিভিন্ন পদ্ধতি রয়েছে নামাজের সময়সূচি মাপার জন্য। উম আল-কোরা, মক্কা, মিশর সার্ভে, করাচি ইসলামিক ভার্সিটি, মুসলিম ওয়ার্ল্ড লিগ সহ ইত্যাদি। ফজরের নামাজের জন্য রয়েছে নোটিফিকেশন ফিচার এমনকি অন্যান্য সময়ও ইচ্ছে করলে নোটিফিকেশন সেট করা যাবে।
আজানের সময় হলে আযান রিংটোন যুক্ত করা, পরবর্তি নামাজের জন্য কত সময় বাকি আছে ইত্যাদি বিষয়গুলো উইগেটের মাধ্যমে জানা যাবে। অ্যান্ড্রয়েড এই ফ্রী অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/33beA

প্রেয়ার সাইলেন্সারঃ


মসজিদে থাকা অবস্থায় বা নামাজরত অবস্থায় হঠাৎ রিংটোন বেজে উঠলে অতি বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমন অসস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি দিবে প্রেয়ার সাইলেন্সার নামের এই স্মার্ট অ্যান্ড্রয়েড অ্যাপসটি। মোবাইল সাইলেন্ট করতে ভুলে গেলেও এখন আর কোন সমস্যা হবে না।
প্রেয়ার সাইলেন্সার নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপসের কাজ হচ্ছে নামাজের সময় ক্যালকুলেট করে অটো ঐ সময়ে মোবাইল সাইলেন্ট করে দিবে। ব্যবহারকারীর সেট করে দেয়া সময় অনুযায়ী পরে আবার জেনারেল সেটিংসে ফিরে যাবে।
আর সবকিছুই হবে অটোমেটিক। ৪১৭ কিলোবাইটের ফ্রী অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/Mnrhs

তাসবীহ


তাসবীহ জপা অন্যতম পূণ্যের কাজ। সব সময় হাতের কাছে তাসবীহ নাও থাকতে পারে। তখন তাসবীহ নামের অ্যান্ড্রয়েড অ্যাপসটি কাজে দিবে। এই অ্যাপসটি জিকির-আজকার করা আরো সহজ করে দিবে। সাউন্ড ইফেক্ট এবং ভাইব্রেশন ফিচারের মাধ্যমে মোবাইল স্ক্রিনে না তাকিয়েই জিকির করা যাবে ফলে মনোযোগও নষ্ট হবে না।
সেটিংস থেকে ইচ্ছে করলে জিকির সিলেক্ট করে দেয়া যাবে যার কারণে স্ক্রিনে তা প্রদর্শিত হবে এবং পড়া যাবে।
মাত্র ৮৬০ কিলোবাইটের ফ্রী এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/B78Xj

লার্ন ইকরা


কোরআন তিলওয়াত করতে পারা প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক। কোরআন না পড়তে পারলে এখনই সময় তা শিখে নেওয়ার। হাতে যদি থাকে একটি স্মার্টফোন তাহলে শেখাটা আরো অনেক সহজ হয়ে যায়। কাজের ফাকে বা যে কোন জায়গায় বসে কোরআন পড়া শেখার জন্য অন্যতম একটি অ্যান্ড্রয়েড অ্যাপস হচ্ছে লার্ন ইকরা।
এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই শেখা যাবে কোরআন পড়া। আরবি হরফ এবং শব্দ শেখা থেকে শুরু করে ধীরে ধীরে শিখে ফেলা যাবে কোরআন পড়া। নিয়মিত অনুশীলন করলে কোরান কোন কঠিন বিষয় নয়।
১৭ মেগাবাইটের এই ফ্রী অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/TeJzA

লার্ন দোয়া


নামাজের পরে দোয়া পড়া অনেক পূণ্যের ইবাদত। সবসময় প্রয়োজনীয় দোয়াটি মনে না আসলে বা নতুন নতুন দোয়া শেখার জন্য আদর্শ হতে পারে লার্ন দোয়া নামের চমৎকার অ্যান্ড্রয়েড অ্যাপসটি। প্রতিদিন অল্প অল্প করে এই অ্যাপস থেকে শিখলে অনেকগুলো দোয়া শেখা সম্ভব। বিভিন্ন নামাজে বিভিন্ন দোয়া পড়ার জন্য সাহায্য করবে এই অ্যাপসটি।
আরবী ভাষা ছাড়াও রয়েছে ইন্দোনিশিয়ান অনুবাদ এবং ইংলিশ অনুবাদ। শুধুতাই নয় সাথে রয়েছে অডিও ফিচার যার মাধ্যমে দোয়া পড়ে শোনাবে এই অ্যাপসটি।
৮.৫ মেগাবাইট সাইজের এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/8tsYu

রমাদান রেসিপি


সাড়া পৃথিবী থেকে তথ্যগুলো নেয়া হয়েছে হোক সেটা ইস্ট বা ওয়েস্ট। সেরা সেরা খাবারগুলো পছন্দ করে এই লিস্ট তৈরি করা হয়েছে যা রোজার পর তৃপ্তি দিবে অনায়াসেই। অনেক বড় রকমের কালেকশন রয়েছে, ভিন্ন ভিন্ন দেশের মজাদার সকল খাবারের রিসিপি রয়েছে রমাধান রেসিপি নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপসে।
প্রতিটি রেসিপিতে হাই কোয়ালিটি ফটোর পাশাপাশি অনেক বিস্তারিত বর্ণনা রয়েছে। এটা শুধু রান্নাবইই নয়, রোজায় এই অ্যাপসটি অসাধারণ সব সাহায্য করবে। মুসলিম মাইন্ড নিয়ে রচিত এই রেসিপি অ্যাপসে সকল হালাল খাবারের ব্যবহার করা হয়েছে। প্রায় ৩০টি রেসিপি থেকে বাছাই করে সেরা রেসিপিগুলো ঈদে রান্না করতে ভুলবেন না যেন! যে সব দেশের রেসিপি রয়েছে তা হচ্ছেঃ বাংলাদেশ, চায়না, মিশর, ইন্ডিয়া, সৌদি আরব, আমেরিকা সহ আরো অনেক।
১ ডলার মূল্যের এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ক্রয় করা যাবে এই ঠিকানায় http://goo.gl/CRUkb

রমাদান অ্যাপস


এই রমাধান অ্যাপসে এক সাথে অনেকগুলো ফিচার রয়েছে। দৈনিক বিভিন্ন দোয়া, হাদিস এবং ইভেন্ট আপডেট পাওয়া যাবে আর তা সকাল, সন্ধ্যা এবং রাত ৩টি থিমে। ফজর থেকে ইশা নামায পর্যন্ত এলার্ম ক্লক সুবিধাও রয়েছে শুধু তাই নয় সেহেরি, ইফতারের অ্যালার্মও রয়েছে। দোয়া এবং হাদিসগুলো ফেসবুক এ শেয়ার করা যাবে। অসাধারণ সব গ্রেটিংস কার্ড দিয়ে প্রিয়জনকে উইশ করা যাবে এই অ্যাপসের মাধ্যমে।
মাত্র ১৯ মেগাবাইটের এই কাজের অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/UfvFf

রমাদান-ঈদ


রোজায় অনেক সময় ম্যাসেজ, গ্রেটিং বা ওয়ালপেপারের দরকার হয়ে থাকে। রমাদান ঈদ নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপসটিতে এমনই সব ফিচার রয়েছে। ইমেজ ওপেন করার পর তা ওয়ালপেপার হিসেবে ব্যবহার করা যাবে, মেমরি কার্ডে সেভ করে রাখা যাবে এবং সোস্যাল সাইটেও ইচ্ছে করলে শেয়ার করা যাবে।
বিভিন্ন বিষয়ের অনেক কিছু জানা যাবে এই অ্যাপসের মাধ্যমে। আরো নতুন নতুন ম্যাসেজ, ওয়ালপেপার এবং গ্রেটিংস যুক্ত হবে।
১.৬ মেগাবাইটের ফ্রী এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/nKNvi

আল-কোরআন (বাংলা)


এত এত ইসলামিক অ্যাপস থাকবে আর বাংলায় কোরআন অনুবাদ থাকবেনা তা কি করে হয়। আল-কোরআন(বাংলা) নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপসের সকল সূরার নাম বাংলায় পাশাপাশি রয়েছে সূরার অনেক তথ্যও। আরবীর পাশেই রয়েছে সম্পূর্ণ কোরআনের বাংলা অনুবাদ। এছাড়াও সকল সেজদা আয়াতে কালার দিয়ে চিহ্নিত করে দেয়া হয়েছে।
সব দিক দিয়ে সেরা এই বাংলা কোরআন অ্যাপসট ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/8a0yL 
আমার এই টিউনটি পূর্বে কালের কন্ঠে প্রকাশিত।

এ্যান্ড্রয়েডের জন্য খুবই প্রয়োজনীয় একটি সিস্টেম এ্যাপ !!


ক্লিন মাষ্টার এক ধরনের ক্লিনার যাতে একের ভিতর সব ক্লিনিং এ্যাপ কেইচ, অব্যবহৃত ফাইল, রিসিডিউল ফাইল, সার্চ হিস্টোরি ডিলিট এবং আন-ইনস্টলিং সুবিধাও রয়েছে এ্যাপসটিতে । এই এ্যাপস্ এর মাধ্যমে আপনি চলন্ত এ্যাপগুলো কিল করে অর্থাৎ চলন্ত এ্যাপগুলো বন্ধ করে র‌্যামের গতি বাড়ানো সম্ভব এমনকি ব্যাটারির চার্জও বাচাঁয় এটি । এতে যা যা সুবিধা আছে :-
  • ১. হিস্টোরি ইরেজার, ক্নিন কেইচ, ক্লিন রিসিডিউল ফাইল
  • ২. প্রাইভেসি প্রোটেকশন, ক্লিন সিলেক্টেড মেসেজ, ক্লিন সিলেক্টেড কল লগস, ক্লিন গুগল সার্চ হিস্টোরি, ক্লিয়ার ক্লিপবোর্ড ডেটা
  • ৩. টাস্ক কিলার
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। ধন্যবাদ!

সিম্ফোনী ডাব্লিও ৩৫ ব্যবহারকারিদের কিছু সমস্যা, সমস্যার কারন ও সমাধান [পর্বঃ১]

সমস্যাঃ সিম্ফোনী ডাব্লিও ৩৫ কেন গরম হয়?
উত্তরঃ প্রসেসর নির্ভর সকল স্মার্টফোনই কিছুটা গরম হয়. এটা স্মার্টফোন ব্যবহারের একটা স্বাভাবিক ঘটনা. এটা কোন সমস্যা নয়. প্রসেসর এর কাজ হচ্ছে ব্যবহারকারির ইনপুট করা যেকোন প্রকার ডেটা অথবা কমান্ড প্রসেসিং করা এবং তার আউটপুট ফলাফল প্রদান করা. ডেটা প্রসেসিং সময় কালে সকল প্রসেসরই গরম হয়. এখন অনেকে প্রশ্ন করবেন সিম্ফোনী ডাব্লিও ৩৫ বেশি গরম হয় কেন? এর বেশ কয়েকটি কারন আছে. প্রথমেই আমি যে বিষয়টি উল্লেখ করব তা হল - যারা কম্পিউটার ব্যবহার করেন তারা জেনে থাখবেন কম্পিউটার প্রসেসর ঠান্ডা রাখার জন্য তাতে কুলিং ফ্যান ব্যবহার করা হয়. তবে কম্পিউটার সিপিইউ তে কুলিং ফ্যান লাগানোর জন্য যথেষ্ট স্পেস থাকে যা স্মার্টফোনের স্বল্প পরিসরে লাগানো সম্ভব নয়. এটা তো একটা মাত্র কারন. অনেকে প্রশ্ন করবেন তাহলে অন্যান্য স্মার্টফোন গুলো এই ফোনের তুলনায় কেন কম গরম হয়? সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় যেমন, হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে জানতে হবে. আপনি ৬২৯০ টাকা মূ্ল্যের সিম্ফোনী ডাব্লিও ৩৫ স্মার্টফোন ব্যবহার করছেন যা বর্তমানে সর্বনিম্ন মূল্যের একটি আপডেটেড স্মার্টফোন. এতে ব্যবহার করা হয়েছে ১ গিগাহার্টজ সিঙ্গেল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র‍্যাম, ৪ গিগাবাইট রোম. যার কারনে আপনি অনায়াসে এইচডি ভিডিও এবং ত্রিমাতৃক এপ গেইম চালাতে পারেন. এছাড়াও এতে ব্যবহার করা হয়েছে ৪.১ জেলিবিন অপারেটিং সিস্টেম. জেলিবিন অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড এর বর্তমান ও সর্বশেষ সংস্করন এবং এতে এন্ড্রয়েড এর অন্যান্য সংস্করন থেকে আরো উন্নত গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে. এই সংস্করনটি চালাতে নূন্যতম ১ গিগাহার্টজ প্রসেসর গতি প্রয়োজন. তবে ভাল ফলাফল পেতে ডুয়েল কোর অথবা তার চাইতে বেশি ক্ষমতা সম্পন্ন প্রসেসর প্রয়োজন. ১ গিগাহার্টজ সিঙ্গেল কোর প্রসেসর তার উপর ৪.১ জেলিবিনের লোড নিতে বেশ কিছুটা হিমসিম খেতে হয় এই প্রসেসর টিকে. এই নুন্যতম গতি সম্পন্ন প্রসেসর টি জেলিবিনের সকল প্রকার গ্রাফিকাল লোড প্রসেস করতে গিয়ে খুব তারাতারি গরম হয়ে উঠে. উদাহরন স্বরূপঃ অনেকেই লো কনফিগারেশন এর কম্পিউটার ব্যবহার করেন যাতে উইন্ডোজ এক্সপি ভাল ভাবে চলে কিন্তু সমস্যা দেখা দেয় তখন যখন আপনি উইন্ডোজ এর লেটেস্ট সংস্করন ব্যবহার করতে যাবেন. বা বুঝা না গেলে আরেকটা উদাহরনঃ আপনার কম্পিউটার এর সব হার্ডওয়্যার আপডেটেড শুধু প্রসেসরটি কম গতি সম্পন্ন এবং অন্যান্য সব ঠিক মত চললেও যখন আপনি কোন এইচডি ভিডিও বা গ্রাফিক্স এর কাজ করতে যাবেন তখন লক্ষ করবেন প্রসেসর ভিষন গরম হয়ে যাচ্ছে, কুলিং ফ্যান খুব বেশি শব্দ করছে এবং পিসি স্লো করছে. সিম্ফোনী ডাব্লিও ৩৫ এর ক্ষেত্রেও ঠিক তাই. এছাড়াও ব্যবহারকালিন সময়ে মাদারবোর্ড এ থাকা ছোট ছোট আইসি,র‍্যাম,ডিসপ্লে,ব্যাটারী ইত্যাদি কিছুটা গরম হয়ে উঠে যা শুধু এই সেটের নয় সকল এন্ড্রয়েড স্মার্টফোন গরম হওয়ার একটি কারন. এরপর শেষ যে বিষয়টি লিখব তা হল এর মাল্টি টাস্কিং সুবিধা. আপনারা জানেন এন্ড্রয়েড স্মার্টফোনে কম্পিটারের মত মাল্টি টাস্কিং ব্যবহার করা যায়.যারা জানেন না তাদের জন্যঃ মাল্টি টাস্কিং হচ্ছে সেই সুবিধা যার দ্বারা আপনি একসাথে অনেক গুলো টাস্ক নিয়ে কাজ করতে পারবেন. ধরুন, আপনি অডিও গান শুনছেন, সেই সাথে ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করছেন, ব্লুটুথ এ ফাইল শেয়ার করছেন এবং গেইম খেলছেন.এতগুলো কাজ একসাথে করছেন একেই বলে মাল্টি টাস্কিং. এখন বোঝার বিষয় এতগুলো কাজ একসাথে+জেলিবিন+সেন্সর সহ অন্যান্য হার্ডওয়্যার এর এতগুলো লোড বেচারা ১ গিগাহার্টজ সিঙ্গেল কোর প্রসেসর এর জন্য একটু বেশি হয়ে গেল না? আর এত লোড নিতে গিয়েই বেচারা প্রসেসর গরম হয়ে যায় এবং এটাকে অনেকে মারাত্তক সমস্যা হিসেবে চিহ্নিত করেন. যা আসলে কোন সমস্যাই নয়. এখন প্রশ্নঃ প্রসেসর এর এই প্রকার গরম হওয়া সেটের কোন ক্ষতির কারন হবে কি? উত্তরঃ না. তেমন কোন সমস্যা করবেনা এবং এখন পর্যন্ত কোন সমস্যা হয়েছে বলে জানা যায়নি. তবে অতিরিক্ত গরম হলে সেট রিস্টার্ট নিতে পারে অথবা হ্যাং করতে পারে. এটা একান্তই আপনার ব্যবহারের উপর নির্ভর করে. কিছু নিয়ম মেনে চললে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন. তবে আজ এই পর্যন্তই বাকী বিষয় নিয়ে পরবর্তি পোষ্ট এ আলোচনা করা হবে.সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন.

আপনার Android phone কে ওয়েব ক্যামেরা হিসেবে ব্যবহার করুন

আমি আজ আপনাদের জানাবো কিভাবে আপনার Android phone কে ওয়েব ক্যামেরা হিসেবে ব্যবহার করবেন। এজন্য প্রথমে বাজার থেকে মাত্র ২০০ টাকা দিয়ে একটি ব্লুটুথ ডিভাইস কিনে আপনার কম্পিউটারে সংযুক্ত করুন। অতঃপর  SmartCam.exe সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইন্সটল করুন। এরপর SmartCam.Apk ফাইলটি ডাউনলোড করে আপনার android phone এ ইন্সটল করুন। এবার আপনার SmartCam  সফটওয়্যার টি ওপেন করে মেনু অপশনের connect Bluetooth এ ক্লিক করে আপনার কম্পিউটার এর সাথে ব্লুটুথ এর মাধ্যমে সংযুক্ত করুন। আর উপভোগ করুন সরাসরি ভিডিও চ্যাট।

Monday, July 22, 2013

অ্যান্ড্রয়েড ব্যাটারি সেভিং টিপস !!!

অ্যান্ড্রয়েড ডিভাইস গুলো হল স্মার্ট মোবাইল ডিভাইস। তাই এই ডিভাইস গুলোকে স্মার্টফোন ও বলা হয়। অ্যান্ড্রয়েড ডিভাইস গুলোকে মিনি কম্পিউটার ও বলা যায়, কারন এগুলো ল্যাপটপ এবং নোটবুক থেকে বেশি পোর্টেবল। ডিভাইস গুলোকে মিনি কম্পিউটার বলা গেলেও এই ডিভাইস গুলোর পাওয়ার রিকয়ারমেন্ট কিন্তু মিনি নয় !! অ্যান্ড্রয়েড ডিভাইস গুলোর সবচাইতে বড় সমস্যা হল ব্যাটারি লাইফ। আপনি যদি সিম কার্ড খুলে, ওয়াইফাই অফ করে এবং কোন কাজ না করে আপনার ডিভাইস টি রেখে দেন, দেখবেন এক চার্জেই আপনার ডিভাইস কয়েক দিন পার করে ফেলবে। কিন্তু যখন আপনি এই সব কিছু ব্যবহার করতে যাবেন তখনি হবে ব্যাটারি লাইফ নিয়ে সমস্যার সূচনা !! স্মার্টফোন কিনেছেন তো ব্যাটারি সমস্যার কারনে কি ফোন অফ করে রাখবেন ?? চাইবেন কেউ আপনাকে কল না করুক?? না মোটেও তা সম্ভব না । আমার এই পোস্ট আপনার ব্যাটারির mAh বাড়িয়ে দিবে না কিন্তু জুস ডিফেন্ডার এর ভাষায় আপনার ব্যাটারির কিছুটা জুস অর্থাৎ চার্জ বাচাতে হেল্প করবে আশা করি। তো চলুন দেখি অ্যান্ড্রয়েড ডিভাইস এর ব্যাটারি সেভ করার কিছু টিপস …

১) ব্যাটারি ইউসেজঃ
battery usage
আপনার ফোনের  Settings > Battery  তে গেলেই দেখবেন কোন অ্যাপ বা প্রোগ্রামটি আপনার ব্যাটারির চার্জ বেশি ব্যবহার করছে।  সব ক্ষেত্রেই দেখা যায় যে জিনিস টি সবচাইতে বেশি ব্যাটারি চার্জ ব্যবহার করছে তা হল আপনার ফোনের ডিসপ্লে।
২) 2G নেটওয়ার্ক ব্যবহারঃ 
2g
আপনি যদি 3G সিম ব্যবহার না করেন অথবা আপনি যেখানে থাকেন সেখানে যদি 3G ডাটা সার্ভিস না থাকে তাহলে 2G নেটওয়ার্ক বা ডাটা সার্ভিস ব্যবহার করাই ভাল। কারন এতে আপনার ব্যাটারি সেভ হবে। Settings > Wireless controls> Mobile networks এ যেয়ে Use only 2G networks সিলেক্ট করে দিন।

৩) ডিসপ্লে ব্রাইটনেসঃ
brightness
যেহেতু অ্যান্ড্রয়েড  ডিভাইসে সবচাইতে বেশি চার্জ ইউজ করে ডিসপ্লে, তাই ডিসপ্লের ব্রাইটনেস যত কম হবে তত বেশি ব্যাটারি সেভ হবে। ব্রাইটনেস কমানোর জন্য Settings > Display > Brightness এ যেয়ে ব্রাইটনেস কমিয়ে দিন।
৪) স্ক্রীন টাইমআউটঃ
timeout
স্ক্রীন টাইমআউট অপশন এর মাধ্যমে আপনি ইনঅ্যাক্টিভ অবস্থায় আপনার ফোনের ডিসপ্লে কখন অফ হবে তা সেট করতে পারবেন। ফোনের ডিসপ্লে যত বেশি সময় অ্যাক্টিভ থাকবে তত বেশি চার্জ ইউজ হবে। Settings > Display > Screen timeout অপশন এ যেয়ে স্ক্রীন টাইম আউট ১ বা ২ মিনিট করে দিন।
৫) কানেকটিভিটি ফিচারঃ
toogle
প্রায় সব অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনের রয়েছে বিভিন্ন  কানেকটিভিটি ফিচার যেমন  Bluetooth,Wifi । এই   Bluetooth বা Wifi যখন অন করা থাকে তখন এগুলো নতুন ডিভাইস এবং ওয়াইফাই নেটওয়ার্ক সার্চ করতে থাকে, যে কারনে অনেক ব্যাটারি ইউজ হয়। তাই আপনি যখন এই ফিচার গুলো ব্যবহার করছেন না তখন  এগুলো বন্ধ করে রাখুন।
৬) জিপিএসঃ

প্রায় সব অ্যান্ড্রয়েড ফোন এ GPS সিস্টেম দেয়া থাকে। GPS এর কাজ হল আপনার অবস্থান বা লোকেশন ট্র্যাক করা। বিভিন্ন অ্যাপ, গুগল ম্যাপ, ওয়েদার উইজেট এই GPS সিস্টেম ব্যবহার করে থাকে। এর ফলে অনেক চার্জ ইউজ হয়। তাই প্রয়োজন ছাড়া এই GPS সিস্টেম অফ করে রাখাই ভাল।GPS অফ করার জন্য Settings > location এ যেয়ে Use GPS satellites অপশন টি অফ করে দিন।
৭) ফোন ভাইব্রেসনঃ
vibrate
অ্যান্ড্রয়েড ডিভাইসের আরেকটি অপশন যা আপনার ব্যাটারির জুস বা চার্জ কমিয়ে দেয় তা হল ভাইব্রেসন। যখন কল আসে এবং আপনি ডিসপ্লে তে টাচ করেন তখনই ফোন ভাইব্রেট করে । তাই এই ভাইব্রেসন অপশন টি অফ করে রাখলে আপনার ব্যাটারি সেভ হবে। Settings > Sound  এ যেয়ে   vibration অফ করে দিন।
৮) ব্যাকগ্রাউন্ড অ্যাপঃ 
background
অ্যান্ড্রয়েড ডিভাইস এ অনেক অ্যাপ ক্লোজ করার পর অ্যাপ গুলো ব্যাকগ্রউন্ড এ চলতে থাকে। যার ফলে অনেক চার্জ নষ্ট হয়। তাই কোন টাস্ক কিলার দিয়ে অ্যাপ গুলো কিল বা force close করে দেয়া ভাল। এছাড়া বিভিন্ন অপ্রয়োজনীয় অ্যাপ যেগুলো সব সময় ডাটা কানেকশন অ্যাক্টিভ রাখে সেগুলো আনইন্সটল করে দেয়া ভাল।
৯) সিপিইউ আন্ডার ক্লকিংঃ
cpu under
ফোন রুট করা থাকলে কিছু অ্যাপস ইউজ করে সিপিইউ আন্ডারক্লক করতে পারেন। এই অ্যাপ দ্বারা আপনি সিপিইউ’র ক্লক রেট সেট করে নিতে পারবেন। তবে এই অ্যাপ ইউজ করার সময় সতর্ক থাকতে হবে, কেননা ক্লক রেট খুব বেশি মানে ওভারক্লকিং করলে হার্ডওয়্যারের ক্ষতি হতে পারে। এমন কিছু অ্যাপস হলঃ SetCPU for Root Users , No-frills CPU Control , and CPU Tuner ।
১০) অটো সিঙ্ক্রোনাইজেশন, লাইভ উইজেটঃ 
Screenshot_2013-07-03-14-32-08
ফোনের অটো সিঙ্ক অন করা থাকলে তা নেট ইউজ করতে থাকে যা চার্জ শেষ করে ফেলে। আর লাইভ উইজেট( যেমনঃ ওয়েদার উইজেট, ফেসবুক, ম্যাসেজিং ইত্যাদি  আপডেট হওয়ার জন্য নেট ইউজ করে। তাই অটো রিফ্রেশ ফ্রিকোয়েন্সি কমিয়ে দেয়া ভাল।
১১) লো Network strength:
যখন আপনার ফোনের Network strength ভাল থাকলে ব্যাটারি কম ইউজ হয়। কিন্তু Network strength যখন কম থাকে তখন ফোন অনবরত নেটওয়ার্ক সার্চ করতে থাকে যার কারনে ব্যাটারি বেশি ইউজ হয়। তাই অনেক অ্যান্ড্রয়েড এক্সপার্টের  মতে যে সকল এলাকায় Network strength কম সেখানে ফোনকে ৪৫ ডিগ্রী অ্যাঙ্গেল এ রাখলে সর্বাধিক Network strength পাওয়া যায়। ফলে ব্যাটারি কম ইউজ হয়।
১২) এমোলেড স্ক্রীনঃ 
Screenshot_2013-07-03-14-29-42
এই টিপস টি LCD-screened ডিভাইস গুলোতে খুব একটা কাজ না করলেও যে সকল ডিভাইস এ  AMOLED screen ব্যবহার করা হয়েছে সেইসব ডিভাইস এ ভাল কাজ করবে। AMOLED screen এর পিক্সেল গুলো নিজেই আলো তৈরি করে।  পিক্সেল যত বেশি ব্রাইট হবে তত বেশি পাওয়ার বা ব্যাটারি ইউজ হবে। তাই AMOLED screen ডিভাইস গুলোতে ব্ল্যাক ওয়ালপেপার, থিম বা লাইভ ওয়ালপেপার ইউজ করা ভাল। এতে পিক্সেল এর ব্রাইটনেস কম হয় ফলে ব্যাটারি সেভ হয়।
১৩) ব্যাটারি সেভার অ্যাপঃ
ব্যাটারি সেভ করার জন্য প্লে স্টোরে রয়েছে  জুস ডিফেন্ডার, ইজি ব্যাটারি সেভার এর মত আর অনেক অ্যাপ। ব্যাটারি সেভ করার জন্য আপনি এই অ্যাপ গুলো ব্যবহার করতে পারেন।
১৪) পাওয়ার উইজেটঃ
android-power-control-widget
অ্যান্ড্রয়েড এর বিভিন্ন কানেক্টিভিটি ফিচার যেমন GPS, Wi-Fi, 3G/LTE and mobile network connection, Bluetooth, NFC ইত্যাদি দ্রুত অন অফ করার জন্য আপনি হোম স্ক্রীন এ পাওয়ার কন্ট্রোল উইজেট ব্যবহার করতে পারেন।

Wednesday, July 17, 2013

রুট না করার পিছনে ১০ টি উপযুক্ত কারন

আজ দেখাবো রুট না করার পিছনে ১০ টি উপযুক্ত কারন যা দেখে অনেকে রুট করবেন না। যাই হোক, রুট করলে আপনি অনেক সুবিধা পাবেন তবুও চলুন দেখি রুট না করার পিছনে কি কি কারন থাকতে পারে…


১- রুট সবার জন্যে নাঃ রুট করলে আপনি অনেক সুবিধা পাবেন সত্যি তবে যারা সবেমাত্র এন্ড্রয়েড ওয়ার্ল্ড এ ঢুকেছেন এবং টেকনিক্যাল ব্যাপারে জ্ঞান কম তাদেরকে বলবো আপনার রুট করার দরকার নেই। কারন রুট করতে গিয়ে অথবা রুট করার পর ভিবিন্য কিছু ট্রাই করতে গিয়ে আপনার ডিভাইস ড্যামেজ করে ফেলতে পারেন। সুতরাং রুট সবার জন্যে নয়।
২- রুট অনেক সময় আপনার ডিভাইস রিসেট করে ফেলবেঃ একচুয়াল টা বলা সম্ভব না তবে অনেক সময় রুট করতে গিয়ে কোন সমস্যার সম্মুখীন হলে আপনার ডিভাইস রিসেট সহ অরিজিনাল ফার্মওয়্যার দেয়া লাগতে পারে। এতে করে আপনার অনেক ডাটা হারানর একটা ভয় থেকে যাচ্ছে। এছাড়াও রুট করার পর ডিভাইস এ অনেক টাইপের প্রবলেম হয়। তাই ডাটা হারানর ভয় থেকেই যায়।
৩- গ্যারান্টি ও ওয়ারেন্টি হারানোঃ এই টার্ম টা অনেকেই জানেন আগে। রুট প্রসেস টি আপনার ডিভাইস কোম্পানি থেকে না করে দেয়া হয়েছে। রুট করার পর ডিভাইস কিছু হলে সেটার দায়ভার কোম্পানি বহন করবে না। এছাড়াও রুট করার সাথে সাথে আপনার ডিভাইস এর ওয়ারেন্টি অথবা গ্যারান্টি যেটাই থাকুক না কেন তা নষ্ট হয়ে যাবে। আমরা অনেকেই দেখা যায় ১ বছরের জায়গায় ২ বছরের ওয়ারেন্টি নেই টাকা বেশি দিয়ে। নিয়ে লাভ কি? আপনি রুট করলে তা আর পাবেন না।
৪- ডাটা সিকিউরিটি কমে যায়ঃ রুট করার পর আপনার কন্ট্রোল এ টোটাল ডিভাইস এক্সেস এসে যায়। এবং দেখা যায় আপনি ও আমি অনেক টাইপের অ্যাপ ইন্সটল করি। এতে করে কিছু কিছু অ্যাপ ডিভাইস এর এডমিন এক্সেস পেয়ে যায়। এডমিন এক্সেস পেলে ওইসব অ্যাপ আপনাকে না জানিয়ে আপনার ডিভাইস এর যেকোনো ডাটা কপি করে নিতে পারবে। এছাড়াও মুছেও দিতে পারবে। রুট না করলে এটার ভয় অনেক কম থাকে। সুতরাং রুট করার ফলে আপনার ডাটা ও ফাইল এর সিকিউরিটি কমে যাবে।
৫- অনেক প্রোগ্রাম চলতে বাধা দিবেঃ এখানে একটু বলে নেই, রুট করার ফলে আপনি অনেক টাইপের অ্যাপ ও প্রোগ্রাম ইউজ করতে পারবেন যা নরমালি পারবেন না। তবে প্লে ষ্টোর এ কিছু কিছু অ্যাপ আছে যা আপনি নরমালি ইউজ করতে পারবেন কিন্তু রুট করার পর তা পারবেন না। অনেক গেইম দেখা যাবে রুট করার পর হতাথ করে ওপেন হতে গিয়ে অফ হয়ে যাচ্ছে। আমাদের গ্রুপ এ এরকম অনেকে জানিয়েছেন। তাই এই পয়েন্ট টা এখানে তুলে দিলাম।
৬- রুট সিস্টেম এর স্টেবিলিটি কমায়ঃ যদিও রুট করার ফলে আপনি আপনার রম ও সিস্টেম এ অনেক প্রকার কাস্টমাইজেশন করতে পারবেন। তবে এখানে একটু বলে রাখা ভালো যে রুট করার ফলে আপনি এডমিন এক্সেস পেয়ে এমন কিছু কাস্টমাইজেশন করতে পারেন যাতে কিনা আপনার ডিভাইস এর  স্টেবিলিটি  কমে যাবে। যেতে পারে না কমে জাবেই। এতে করে মোবাইল টা একটু লং লাইফ এর চেয়ে কম লাইফ হবে :p
৭- OTA আপডেট পাবেন নাঃ রুট করার ফলে আপনার ডিভাইস এর OTA  আপডেট ফিচার টি অফ হয়ে যাবে। তবে এটি সব ডিভাইস এ না । কিছু কিছু ডিভাইস এ এটি হবে। এতে করে আপনি কাস্টম আপডেট করতে হতে পারে আপনার ডিভাইস।

৮- কাস্টম রম ইউজ করে বিপদে  পরাঃ রুট করার ফলে আপনি এডমিন এক্সেস পেয়ে যাবেন। এতে করে আপনি কাস্টম রম ইউজ করতে পারবেন। রম মানে হল মোবাইল এর সাথে আসা অরিজিনাল সিস্টেম। সুতরাং এই অরিজিনাল সিস্টেম এর অনেক কাস্টম ভার্সন পাওয়া যায়। যার মধ্যে Cyanogen MOD অন্যতম। যাই হোক কাস্টম রম এ আপনি অনেক ফিচার পাবেন। তবে এতে করে রিস্ক থাকে বেশি। দেখা যায় অনেক সময় আপনার ডিভাইস এর ক্যামেরা কাজ করতেছে, ভাইব্রেশন কাজ করতেছেন, কল করা যাচ্ছেনা, মাঝে মাঝে কল করে কথা শুনা যাচ্ছে না এরকম আরও অনেকে প্রবলেম দেখা যায় অনেকের ডিভাইস এ । কারন কাস্টম রম এ অনেক বাগ থাকে। যদিও আমি প্রতি সপ্তাহে রম চেঞ্জ করি।
৯- রুট খামখেয়ালি অথবা মজা করার জিনিস নাঃ আমরা দেখা যায় অনেকে রুট করি শুধু মাত্র কিছু অ্যাপ ও ফিচার স্টাইল ইউজ করার জন্যে। ডিভাইস এর চেহারা পরিবর্তন করার জন্যে। এতে করে একটু মজা পাওয়া যায়। তবে আপনি জানেন কি!! রুট কোন প্রকার মজা করার জিনিস না। এই রুট করার কারনে আপনার ডিভাইস এর এডমিন এক্সেস যেকোনো অ্যাপ সহজে নিয়ে নিতে পারে। এতে করে দেখা যায় আপনি যেকোনো প্রকার হ্যাক এর ভিক্টিম হতে পারেন। এছাড়াও আপনার ডিভাইস এ যেকোনো প্রকার ড্যামেজ ও ডাটা হারাতে পারেন। তাই যদি না বুঝেন তাইলে রুট কইরেন না। মজা করতে হলে অন্য কিছু নিয়ে করেন।
১০- পাইরেট অ্যাপ ইন্সটলঃ প্রতিদিন লাখ লাখ ইউজার এন্ড্রয়েড নিচ্ছে এবং এন্ড্রয়েড এ আসতেছে। অ্যাপল যারা ইউজ করেন তারা হয়তো জানেন JAILBREAK এর কথা। JAILBREAK করার ফলে আপনি অনেক পাইরেটেড অ্যাপ ও ফিচার ইউজ করতে পারবেন। তো অনেকে এন্ড্রয়েড এ মনে করে যে পাইরেটেড অ্যাপ ইউজ করতে হলে মনে হয় রুট ও আনলক করতে হবে। আরে না!! আপনি যা ইচ্ছা ইউজ করেন অ্যাপ সেটার জন্যে আপনাকে রুট করতে হবেনা। এন্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এখানে আপনি ইচ্ছামতো অ্যাপ ইউজ করতে পারবেন। আপনাকে বাধা দেয়ার অধিকার নেই গুগল এর। যাই হোক, অনেকে ওইসব পাইরেটেড অ্যাপ  ইউজ করতে গিয়ে অনেক বিপদের সম্মুখীন হয়েছেন কারন ওই অ্যাপ গুলো থার্ড পার্টি সাইট থেকে নেয়া এবং তাতে ভাইরাস থেকে যায় মাঝে মাঝে যা এডমিন এক্সেস নিয়ে আপনাকে এটাক করবে। রুট না করলে কিন্তু ওইসব অ্যাপ এডমিন এক্সেস পাচ্ছে না। এতে করে আপনার ভয় থেকে যাচ্ছে কম।
যাই হোক… যদিও উপরে দেখিয়ে কিছু কারন যা রুট না করতে আপনাকে বাধ্য করবে। তবে আমি পারসনালি সব ডিভাইস রুট করে রেখেছি। আমার কথা হল রুট না করে  এন্ড্রয়েড ইউজ করার চেয়ে জাভা ইউজ করাই ভালো। তবে এটা আপনার ব্যাপার। নিজের বিপদ নিজে টেকেল দিতে পারলে রুট করুন।

source

Samsung vs. HTC vs. Sony এন্ড্রয়েড আপডেট কিং কে?

আপডেট আপডেট আপডেট… এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এ আলোচিত একটা কথা। আপনি যদি নেক্সাস এর ডিভাইস ইউজ না করে থাকেন তাহলে যেকোনো ডিভাইসই ইউজ করেন না কেন এন্ড্রয়েড এর অফিশিয়াল আপডেট পেতে আপনার একটু দেরি হবেই। আর এটা নিয়ে আমাদের কোম্পানি গুলোর পাল্লা। এন্ড্রয়েড এর বর্তমান মার্কেট এ আছে Samsung  HTC  আর Sony যারা সবচেয়ে বেশি পপুলার এবং হাই রেঞ্জ এর ডিভাইস গুলো তারাই প্রভাইড করছে এন্ড্রয়েড এর। সম্প্রতি তিনটি কোম্পানিই বাজারে এই বছর কয়েকটি ডিভাইস এনেছে। তবে এখন কথা হল আপডেট নিয়ে… সবার ডিভাইস কি আপডেট পেয়েছে? অথবা কবে পাবে? আর এই নিয়ে আজ আমাদের কম্পেরিজন। না দেখলে অনেক কিছুই আপনার অজানা থেকে যাবে আমি মনে করি।
HTC Samsung SOny 2
আমরা নিচে শুধু মাত্র অফিশিয়াল অপারেটিং সিস্টেম এর আপডেট নিয়ে তুলনা করেছি। কাস্টম রম,কাস্টম ফার্মওয়্যার অথবা কোন প্রকার কাস্টমাইজেশন এর তুলনা করা হয় নি। কারন কাস্টম করে আপনি অনেক লো রেঞ্জ ডিভাইস এ ও নতুন ভার্সন ইউজ করতে পারবেন। যাই হোক… চলুন দেখি…

MODEL RELEASE SUPPLIED WITH UPDATES CURRENT STATUS NEXT UPDATE
Galaxy S4 April 2013 4.2.2 - 4.2.2 -
Galaxy S3 May 2012 4.0.4 1 4.1.1 (November 2012) Planned
Galaxy Note 2 August 2012 4.1.1 1 4.1.2 (December 2012) 4.2.2 (November 2013)
HTC One March 2013 4.1.2 1 4.2.2 (July 2013) -
HTC One X April 2012 4.0.3 1 4.1.1 (July 2013) 4.2.2 (August 2013)
HTC One S April 2012 4.0.3 2 4.1.1 (December 2012) No updates pending
Sony Xperia Z February 2013 4.1.2 1 4.2.2 (July 2013) -
Sony Xperia T September 2012 4.0.4 1 4.1.2 (February 2013) ?
Sony Xperia S March 2012 2.3.7 2 4.1.2 (May/June 2013) ?

উপরে লিস্ট এ আমরা দেখলাম কমবেশি সব কোম্পানির ডিভাইসই নতুন ভার্সন এ আপডেট পাচ্ছে। কেউ একটু আগে কেউ হয়তো একটু পরে। কাকে কিং বানানো যায় এটা বলাটা একটু কষ্টকর। তবে এখানে বলে রাখা ভালো যে Samsung ও HTC তাদের এক বছর আগের ডিভাইস এ ও নতুন আপডেট দিচ্ছে অফিশিয়ালি। তবে সনি কিন্তু তা করতেছে না। তারা আগের ডিভাইস গুলো এক রকম বাদ দিয়ে নতুনের দিকে ঝুকে যাচ্ছে। যাই হোক… একটু উপরের চার্ট এ দেখুন ও ভাবুন… আমার মতে Samsung এ হতে পারে আপডেট কিং এবং আপ টু ডেট… এছাড়াও আপনার মতামত জানাতে পারেন।

Beach Buggy Blitz ফুল ডাউনলোড

যারা রেসিং গেম ভালবাসেন তাদের জন্য নিয়ে এলাম আরো একটি মজার রেসিং গেম !!  Beach Buggy এর কথা আমরা অনেকেই শুনেছি। সমুদ্র পাড়ে যে ছোট ছোট বাইক থাকে সেগুলোকে অনেক সময় Beach Buggy বলা হয়। এবার আপনি আপনার  অ্যান্ড্রয়েড ফোনে Beach Buggy চালানোর মজা নিতে পারবেন। এই গেম তির নাম হল Beach Buggy Blitz । Beach Buggy Blitz একটি রেসিং গেম। চলুন জেনে নেই গেম এর কিছু ফিচার…
Beach Buggy Blitz
Beach Buggy Blitz Beach Buggy Blitz
গেম ফিচারঃ
১) মন মাতানো গ্রাফিক্স এবং সাউন্ড।
২) ইনফিনিট ড্রাইভ এনভাইরোমেন্ট- অর্থাৎ সমুদ্র পাড়ে মাইল এর পর মাইল রেসিং করার সুযোগ।
৩) ৭ টি নতুন গাড়ি, ১০ নতুন ক্যারেক্টার এবং আর অনেক কিছু।
৪) টিল্ট, টাচ এবং এ্যরো কন্ট্রোল এর অপশন।
৫) বুস্ট, শিল্ড, কয়েন ম্যাগ্নেট এবং আর অনেক গেম ফিচার।
৬) অনেক সিক্রেট রেসিং লোকেশন।
৭) কার আপগ্রেড এবং পেইন্ট করার অপশন।
Beach Buggy Blitz প্লে স্টোর লিঙ্কঃ Beach Buggy Blitz

নতুন অ্যান্ড্রয়েড ইউজার এর জন্য কিছু প্রয়োজনীয় অ্যাপস !!!

নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ  গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ …
Android Assistant 
Android Assistant Android Assistant Android Assistant
ফিচারঃ
১)  Monitor স্ট্যাটাস (CPU, মেমরি, ব্যাটারি)
২) প্রসেস ম্যানেজার
৩) ক্যাশ ক্লিন
৪) সিস্টেম ক্লিন
৫) ব্যাটারি সেটিংস
৬)ফাইল ম্যানেজার
৭) স্টার্ট আপ ম্যানেজার
৮) ব্যাচ আনইনস্টল
৯)ব্যাটারি ইঊসেজ
১০) ভলিউম কন্ট্রোল
১১) সিস্টেমের তথ্য
১২) উইজেট
১৩  App 2 এসডি
১৪) ব্যাচ ইনস্টলেশন
Android Assistant
Advanced Task manager 
unnamed unnamed (1) unnamed (2)
ফিচারঃ
১) সিলেক্টেড টাস্ক কিল
২) অ্যান্ড্রয়েড অপটিমাইজার
৩) রেগুলার কিল
৪) স্টার্ট আপ কিল
৫) আন ইন্সটলার
Advanced Task Manager Pro Es File explorer & File manager
unnamed unnamed (2) unnamed (1)
ফিচারঃ
১) ফাইল ম্যানেজার
২) অ্যাপ ম্যানেজার
৩) রিমোট ফাইল ম্যানেজার
৪) ফাইল শেয়ার
৫) অ্যাপ থাম্বনেইল
৬) রুট এক্সপ্লোরার
ES File Explorer & File Manager UC browser
unnamed unnamed (2) unnamed (1)
ফিচারঃ
১) অফ লাইন ভিডিও ওয়াচ
২) ওয়েব অ্যাপ অরগানাইজার
৩) অ্যাড ব্লকিং
৪) ব্রাউজার স্ক্রীন শট নেয়ার সুবিধা
৫) থিম এবং ওয়ালপেপার ব্যবহার করার সুযোগ
UC Browser Smart tools
unnamed (1) unnamed (2) unnamed
ফিচারঃ
১) Length, Angle, Slope, Level মাপার অপশন
২) Distance, Height, Width, Area মাপার অপশন
৩) Compass, Metal detector অপশন
৪) Sound level meter, Vibrometer অপশন
৫) Flashlight, Magnifier অপশন
Smart tools
Hide It Pro 
Hide It Pro Hide It Pro Hide It Pro
ফিচারঃ
১) অডিও ম্যানেজার এর পিছনে অ্যাপ লুকানর অপশন
২) ব্যাচ হাইড
৩) ফটো হাইড
৪) কল ব্লক
৫) ফটো শেয়ার
৬) স্লাইড শো অপশন
Hide It Pro

Source

অ্যান্ড্রয়েডের কিছু কমন সমস্যা এবং সমাধান !!

বর্তমান সময়ের একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। দিন দিন অ্যান্ড্রয়েড ইউজার এর সংখ্যা বেড়েই চলেছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করা অনেক সহজ হলেও মাঝে মধ্যে ইউজাররা কিছু সমস্যায় পড়েন। এরকম কিছু কমন সমস্যা নিয়েই আমার আজকের পোস্ট।

প্যাটার্ন লক সমস্যাঃ
অ্যান্ড্রয়েড এর সবচেয়ে কমন সমস্যাটি হল প্যাটার্ন লক। অনেক অ্যান্ড্রয়েড ইউজার আছেন যারা নিজের ডিভাইস টি সুরক্ষিত রাখার জন্য প্যাটার্ন লক ব্যবহার করে থাকেন। তবে সমস্যাটি তখনই হয় যখন আপনি আপনার প্যাটার্ন লক এর প্যাটার্ন টি ভুলে যান এবং আপনি অথবা অন্য কেউ বার বার আপনার ডিভাইসে কয়েকবার ভুল প্যাটার্ন ইনপুট করে। যাই হোক চলুন দেখি এই সমস্যার সমাধা কি?
প্রথম সমাধানঃ 
কয়েকবার ভুল প্যাটার্ন দেয়ার পর আপনার ডিভাইস আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড চায়। অতএব আপনি আপনার গুগল ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিলেই ডিভাইস টি আনলক হয়ে যাবে।
দ্বিতীয় সমাধানঃ
অনেক সময় ফোনে ইন্টারনেট কানেকশন থাকে না। তাই ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা সম্ভব হয় না। তখন প্যাটার্ন লক বাইপাস
করার জন্য নিচের পদ্ধতি অনুযায়ী কাজ করুন।
১) প্রথমে ভলিউম আপ কি চেপে ধরুন।
২) তারপর হোম বাটন চেপে ধরুন।
৩) একই সাথে পাওয়ার বাটন চেপে ধরুন।
৪) ফোন অন হলে বাটন গুলো ছেড়ে দিন।
৫) এবার অ্যান্ড্রয়েড রিকভারি মেনু থেকে Wipe data/ factory reset সিলেক্ট করুন। মনে রাখবেন factory reset দেয়ার পর আপনার ফোনে কোন ডাটা থাকবে না। সব মুছে যাবে।
৬) ফোন রি বুট হবে এবং প্যাটার্ন লক চলে যাবে।

বুটলুপ সমস্যাঃ
বুটলুপ অ্যান্ড্রয়েড এর একটি কমন সমস্যা। তবে এই সমস্যার সহজ সমাধান ও রয়েছে। সাধারনত কাস্টম রম ফ্ল্যাশ করলে অনেক সময় ডিভাইসে বুটলুপ সমস্যাটি দেখা দেয়। তাই কাস্টম রম বা স্টক রম ফ্ল্যাশ দেয়ার সময় মনে রাখতে হবে যে, রম ফ্ল্যাশ দেয়ার পর আপনাকে ফোনের ডাটা ওয়াইপ করতে হবে। তা নাহলে আপনার ডিভাইস টি বার বার রিবুট হতে থাকবে। ধরে নিচ্ছি আপনার ডিভাইস টি রুট করা আছে এবং আপনার ডিভাইসে  কাস্টম রিকভারি যেমন- ক্লকওয়ার্ক মোড রিকভারি ইন্সটল করা আছে। তাহলে চলুন দেখি আপনার ডিভাইস টি বার বার রি বুট হতে থাকলে কি করবেন…

১) আপনার ডিভাইস টি অফ করে নিন।
২) এবার রিকভারি মোডে যান। রিকভারি মোডে যাওয়ার জন্য বিভিন্ন ডিভাইসে বিভিন্ন বাটন কম্বিনেশন ইউজ করতে হয়।
৩) রিকভারি মোডে উপরে বা নিচে যাওয়ার জন্য সাধারনত ভলিউম বাটন গুলো ব্যবহার করা হয় এবং মেনু গুলোর যে কোন একটি সিলেক্ত করার জন্য পাওয়ার বা হোম বাটন ব্যবহার করা হয়।
৪) রিকভারি মোডে যেয়ে “advanced” সিলেক্ট করুন। এরপর  “wipe dalvik cache” সিলেক্ট করে dalvik cache ক্লিয়ার করুন।
৫) তারপর মেইন মেনুতে ফিরে আসুন এবং “wipe data factory reset” করুন।
৬) এরপর মেইন মেনু থেকে “wipe cache partition” সিলেক্ট করে  cache partition ক্লিয়ার করুন।
৭) এরপর মেইন মেনু থেকে “reboot system now” দিন।
আশা করি এবার আপনার ডিভাইসটি আর রিবুট হবে না।
রিকভারি মোড সমস্যাঃ
অনেক সময় রম ফ্ল্যাশ করার পর আপনার ডিভাইসটি সরসরি রিকভারি মোডে চলে যেতে পারে। অর্থাৎ আপনার ফোন সরাসরি রিকভারি মোডে অন হবে। এক্ষেত্রে আপনি উপরের পদ্ধতি অনুযায়ী ডাটা ওয়াইপ করে দেখতে পারেন। তবে তাতে অনেক সময় সমস্যার সমাধান হয় না। সাধারনত ভুল রম ফ্ল্যাশ করার কারনে এই সমস্যা হয়ে থাকে। চলুন দেখি এই সমস্যার সমাধান কি?
১) প্রথমে আপনার যে রম টি ফ্ল্যাশ করবেন তার জিপ ফাইল টি আপনার ফোনের এসডি কার্ডে কপি করে নিন।
২) রিকভারি মোডে যান।
৩) রিকভারি মোড থেকে উপরের পদ্ধতি অনুযায়ী ডাটা ওয়াইপ করে নিন।
৪)  এবার মেইন মেনু থেকে “install zip from sd card >choose zip from sd card  সিলেক্ট করে যে জিপ ফাইল টি কপি করে রেখেছিলেন তা সিলেক্ট করে দিন।
৫) ফ্ল্যাশ হয়ে গেলে আপনার ডিভাইস টি রিবুট করুন।
এই পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার ডিভাইস এর জন্য যে কোন কাস্টম রম ফ্ল্যাশ দিতে পারবেন।

রোযায় এবং সব সময় যে ১০টি অ্যান্ড্রয়েড অ্যাপস আপনার কাজে আসবে!

সালাতুক(নামাজের সময় জানা)
নামাজের সময় জানার জন্য মাঝে মাঝে ঝামেলায় পড়তে হয়। অপরিচিত জায়গা হলে আরো বেশি সমস্যা হয়। সালাতুক নামের অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে। এই চমৎকার অ্যাপসের কাজ হচ্ছে নামাজের সঠিক সময়সূচি জানানো, কাছে কোথায় মসজিদ রয়েছে তা দেখানো এবং কিবলা কোনদিকে তা ঠিক করে দেয়া।
সালাতুক অ্যাপসের এমন অ্যালগরিদম রয়েছে যা অনেক মুসলিম দেশের জন্য প্রযোজ্য। ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী জায়গা ক্যালকুলেট করে সঠিক তথ্য প্রদান করে এই অ্যাপসটি। তবে ম্যানুয়ালিও নামাজের সময় পদ্ধতি সেটিংস থেকে পরিবর্তন করা যায়। আর হ্যা সঠিক ফলাফলের জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে এবং জিপিএস ও চালু থাকতে হবে। সোস্যাল সাইটগুলোতেও নামাজের সময় শেয়ার করা যাবে। মাত্র ১২ মেগাবাইটের ফ্রী এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/6zNYU

আল-মোয়াজিন লাইট( নামাজের সময়সূচি)

এটা আরেকটি অ্যাপস যা দিয়ে নামাজের সময়সূচি জানা যাবে। নতুন জায়গায় ভ্রমনে বা অন্য কারণেও কখনো নামাজের সময়সূচি নিয়ে সমস্যায় পড়তে হবে না যদি এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি থাকে। জিপিএস ফিচারের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই সঠিক সময় প্রদর্শন করতে পারবে। কিবলা কোন দিকে তা কাউকে জিজ্ঞেস না করেই ডিজিটাল কম্পাসের মাধ্যমে সঠিক দিক সম্পর্কে জানা যাবে। ইংরেজি সনের পাশাপাশি রয়েছে আরবী হিজরি সন যা ইচ্ছে করলেই কনভার্ট করে উভয় তারিখই জানা যাবে। ফলো মি নামের ফিচারের মাধ্যমে অটো লোকেশন পরিবর্তন হবে ভ্রমণের সময়। বিভিন্ন পদ্ধতি রয়েছে নামাজের সময়সূচি মাপার জন্য। উম আল-কোরা, মক্কা, মিশর সার্ভে, করাচি ইসলামিক ভার্সিটি, মুসলিম ওয়ার্ল্ড লিগ সহ ইত্যাদি। ফজরের নামাজের জন্য রয়েছে নোটিফিকেশন ফিচার এমনকি অন্যান্য সময়ও ইচ্ছে করলে নোটিফিকেশন সেট করা যাবে। আজানের সময় হলে আযান রিংটোন যুক্ত করা, পরবর্তি নামাজের জন্য কত সময় বাকি আছে ইত্যাদি বিষয়গুলো উইগেটের মাধ্যমে জানা যাবে। অ্যান্ড্রয়েড এই ফ্রী অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/33beA
প্রেয়ার সাইলেন্সারঃ
মসজিদে থাকা অবস্থায় বা নামাজরত অবস্থায় হঠাৎ রিংটোন বেজে উঠলে অতি বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমন অসস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি দিবে প্রেয়ার সাইলেন্সার নামের এই স্মার্ট অ্যান্ড্রয়েড অ্যাপসটি। মোবাইল সাইলেন্ট করতে ভুলে গেলেও এখন আর কোন সমস্যা হবে না। প্রেয়ার সাইলেন্সার নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপসের কাজ হচ্ছে নামাজের সময় ক্যালকুলেট করে অটো ঐ সময়ে মোবাইল সাইলেন্ট করে দিবে। ব্যবহারকারীর সেট করে দেয়া সময় অনুযায়ী পরে আবার জেনারেল সেটিংসে ফিরে যাবে। আর সবকিছুই হবে অটোমেটিক। ৪১৭ কিলোবাইটের ফ্রী অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/Mnrhs
তাসবীহ
তাসবীহ জপা অন্যতম পূণ্যের কাজ। সব সময় হাতের কাছে তাসবীহ নাও থাকতে পারে। তখন তাসবীহ নামের অ্যান্ড্রয়েড অ্যাপসটি কাজে দিবে। এই অ্যাপসটি জিকির-আজকার করা আরো সহজ করে দিবে। সাউন্ড ইফেক্ট এবং ভাইব্রেশন ফিচারের মাধ্যমে মোবাইল স্ক্রিনে না তাকিয়েই জিকির করা যাবে ফলে মনোযোগও নষ্ট হবে না।
সেটিংস থেকে ইচ্ছে করলে জিকির সিলেক্ট করে দেয়া যাবে যার কারণে স্ক্রিনে তা প্রদর্শিত হবে এবং পড়া যাবে। মাত্র ৮৬০ কিলোবাইটের ফ্রী এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/B78Xj
লার্ন ইকরা
কোরআন তিলওয়াত করতে পারা প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক। কোরআন না পড়তে পারলে এখনই সময় তা শিখে নেওয়ার। হাতে যদি থাকে একটি স্মার্টফোন তাহলে শেখাটা আরো অনেক সহজ হয়ে যায়। কাজের ফাকে বা যে কোন জায়গায় বসে কোরআন পড়া শেখার জন্য অন্যতম একটি অ্যান্ড্রয়েড অ্যাপস হচ্ছে লার্ন ইকরা। এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই শেখা যাবে কোরআন পড়া। আরবি হরফ এবং শব্দ শেখা থেকে শুরু করে ধীরে ধীরে শিখে ফেলা যাবে কোরআন পড়া। নিয়মিত অনুশীলন করলে কোরান কোন কঠিন বিষয় নয়। ১৭ মেগাবাইটের এই ফ্রী অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/TeJzA
লার্ন দোয়া
নামাজের পরে দোয়া পড়া অনেক পূণ্যের ইবাদত। সবসময় প্রয়োজনীয় দোয়াটি মনে না আসলে বা নতুন নতুন দোয়া শেখার জন্য আদর্শ হতে পারে লার্ন দোয়া নামের চমৎকার অ্যান্ড্রয়েড অ্যাপসটি। প্রতিদিন অল্প অল্প করে এই অ্যাপস থেকে শিখলে অনেকগুলো দোয়া শেখা সম্ভব। বিভিন্ন নামাজে বিভিন্ন দোয়া পড়ার জন্য সাহায্য করবে এই অ্যাপসটি। আরবী ভাষা ছাড়াও রয়েছে ইন্দোনিশিয়ান অনুবাদ এবং ইংলিশ অনুবাদ। শুধুতাই নয় সাথে রয়েছে অডিও ফিচার যার মাধ্যমে দোয়া পড়ে শোনাবে এই অ্যাপসটি। ৮.৫ মেগাবাইট সাইজের এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/8tsYu
Ramadan Recipes includes easy to prepare delicious menu items.
রমাধান রেসিপি
সাড়া পৃথিবী থেকে তথ্যগুলো নেয়া হয়েছে হোক সেটা ইস্ট বা ওয়েস্ট। সেরা সেরা খাবারগুলো পছন্দ করে এই লিস্ট তৈরি করা হয়েছে যা রোজার পর তৃপ্তি দিবে অনায়াসেই। অনেক বড় রকমের কালেকশন রয়েছে, ভিন্ন ভিন্ন দেশের মজাদার সকল খাবারের রিসিপি রয়েছে রমাধান রেসিপি নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপসে। প্রতিটি রেসিপিতে হাই কোয়ালিটি ফটোর পাশাপাশি অনেক বিস্তারিত বর্ণনা রয়েছে। এটা শুধু রান্নাবইই নয়, রোজায় এই অ্যাপসটি অসাধারণ সব সাহায্য করবে। মুসলিম মাইন্ড নিয়ে রচিত এই রেসিপি অ্যাপসে সকল হালাল খাবারের ব্যবহার করা হয়েছে। প্রায় ৩০টি রেসিপি থেকে বাছাই করে সেরা রেসিপিগুলো ঈদে রান্না করতে ভুলবেন না যেন! যে সব দেশের রেসিপি রয়েছে তা হচ্ছেঃ বাংলাদেশ, চায়না, মিশর, ইন্ডিয়া, সৌদি আরব, আমেরিকা সহ আরো অনেক। ১ ডলার মূল্যের এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ক্রয় করা যাবে এই ঠিকানায় http://goo.gl/CRUkb
রমাধান অ্যাপস
এই রমাধান অ্যাপসে এক সাথে অনেকগুলো ফিচার রয়েছে। দৈনিক বিভিন্ন দোয়া, হাদিস এবং ইভেন্ট আপডেট পাওয়া যাবে আর তা সকাল, সন্ধ্যা এবং রাত ৩টি থিমে। ফজর থেকে ইশা নামায পর্যন্ত এলার্ম ক্লক সুবিধাও রয়েছে শুধু তাই নয় সেহেরি, ইফতারের অ্যালার্মও রয়েছে। দোয়া এবং হাদিসগুলো ফেসবুক এ শেয়ার করা যাবে। অসাধারণ সব গ্রেটিংস কার্ড দিয়ে প্রিয়জনকে উইশ করা যাবে এই অ্যাপসের মাধ্যমে। মাত্র ১৯ মেগাবাইটের এই কাজের অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/UfvFf
রমাদান-ঈদ
রোজায় অনেক সময় ম্যাসেজ, গ্রেটিং বা ওয়ালপেপারের দরকার হয়ে থাকে। রমাদান ঈদ নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপসটিতে এমনই সব ফিচার রয়েছে। ইমেজ ওপেন করার পর তা ওয়ালপেপার হিসেবে ব্যবহার করা যাবে, মেমরি কার্ডে সেভ করে রাখা যাবে এবং সোস্যাল সাইটেও ইচ্ছে করলে শেয়ার করা যাবে। বিভিন্ন বিষয়ের অনেক কিছু জানা যাবে এই অ্যাপসের মাধ্যমে। আরো নতুন নতুন ম্যাসেজ, ওয়ালপেপার এবং গ্রেটিংস যুক্ত হবে। ১.৬ মেগাবাইটের ফ্রী এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/nKNvi
আল-কোরআন (বাংলা)
এত এত ইসলামিক অ্যাপস থাকবে আর বাংলায় কোরআন অনুবাদ থাকবেনা তা কি করে হয়। আল-কোরআন(বাংলা) নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপসের সকল সূরার নাম বাংলায় পাশাপাশি রয়েছে সূরার অনেক তথ্যও। আরবীর পাশেই রয়েছে সম্পূর্ণ কোরআনের বাংলা অনুবাদ। এছাড়াও সকল সেজদা আয়াতে কালার দিয়ে চিহ্নিত করে দেয়া হয়েছে। সব দিক দিয়ে সেরা এই বাংলা কোরআন অ্যাপসট ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/8a0yL

প্লে স্টোরকে ঢেলে সাজাল গুগল

গুগল তার প্লে স্টোরকে আবার নতুন করে সাজিয়েছে। প্লে স্টোরের এই সাম্প্রতিক আপডেট গুগল গ্লাসকেও সমর্থন করার সুবিধা নিয়ে এসেছে। এরই মধ্যে যে গুটিকয়েক গুগল গ্লাস ইউজাররা তাদের গুগল গ্লাসকে জিমেইল একাউন্টের যুক্ত করেছেন তারা যেকোন অ্যাপ ডাউনলোড করার সময়েই এখন অ্যাপ কম্প্যাটিবল ডিভাইস লিস্টে তাদের গ্লাসের নাম দেখতে পাচ্ছেন। এতে ধারণা করা হচ্ছে গুগল গ্লাসের অ্যাপসও গুগল তার প্লে স্টোরের মাধ্যমেই বিতরণ করবে।
a
প্লে স্টোরের সাম্প্রতিক পরিবর্তন পূর্ব ঘোষিতই ছিল। এই বছরের আইওতেই গুগল এই ঘোষণা দেয়। নতুন ওয়েব ইন্টারফেস আনার মাধ্যমে গুগল প্লে স্টোরের অ্যাপসগুলোকে আরো সংগঠিত এবং ইউজাররা যেন এখন আরো সহজে তার প্রয়োজনীয় অ্যাপস খুঁজে পেতে পারে এই দিকে গুরুত্ব দিয়েছে। প্লে স্টোরে গ্লাস সাপোর্ট আনায় গুগল গ্লাস নিঃসন্দেহে লাভবান হবে। প্লে স্টোর সাপোর্টের আগে গুগল গ্লাসে অ্যাপস ইন্সটলের জন্য মাইগ্লাস নামে আলাদা পোর্টালে লগইন করতে হতো। এখন প্লে স্টোর সাপোর্ট আনার কারণে গ্লাস ইউজাররা খুব সহজেই গুগলের সকল সার্ভিস যেমন-অ্যাপস,বুকস,মিউজিক,ভিডিও অ্যাক্সেস করতে পারবে।
এছাড়াও গুগল তার গ্লাসের জন্য ডেডিকেটেড প্লে স্টোর এপ্লিকেশন তৈরি করছে বলে জানা গেছে। এরফলে গ্লাসের জন্য নেটিভ অ্যাপ্লিকেশন তৈরি ও তা ইন্সটল করার সুযোগ তৈরি হবে। এখন পর্যন্ত যতগুলো অ্যাপস গ্লাসের জন্য গুগল রিলিজ করেছে তার কোনটাই নেটিভ APK সমর্থন করে না। এর বদলে বেসিক গ্লাসওয়্যার অ্যাপ্লিকেশন সাপোর্ট করত যার কার্যপদ্ধতি খুবই সীমিত। কিন্তু সাম্প্রতিক গুগল গ্লাস আপডেটে পূর্ণ ব্রাউজার সুবিধা ও কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম যুক্ত করেছে। এর ফলে ধারণা করা হচ্ছে গুগল গ্লাসের জন্য গুগল খুব তাড়াতাড়িই ফুল এপিকে সাপোর্ট নিয়ে আসবে।
আমরা দেখেছি যে গুগল অ্যাণ্ড্রয়েড চালিত সকল ধরণের ডিভাইসের জন্যই একই অ্যাপ রিলিজের পক্ষে। যেমন – গুগল প্লে স্টোরের প্রায় সব অ্যাপই ৪ ইঞ্চি স্মার্টফোনেও চলে আবার ১০ ইঞ্চি ট্যাবলেটেও চলে। এই কারণেই গুগল হয়ত ডেভেলপারদের তাদের অ্যাপ্সকে স্মার্টফোন,ট্যাবলেট এবং একই সাথে গ্লাসেও ডেভেলপ করার সুযোগ করে দিবে । অর্থাৎ অ্যান্ড্রয়েডে বর্তমান যে অ্যাপ্লিকেশনস আছে তা গুগল গ্লাসেও পোর্ট করার ঘোষণা আসতে পারে।

Monday, June 24, 2013

দেশি অ্যান্ড্রয়েড ব্র্যান্ডগুলো ১০০% এর চেয়েও বেশি কমদামেই নয় বরং ভালই বলব।

দেশি ব্র্যান্ডগুলো বিদেশী ব্র্যান্ড এর অ্যান্ড্রয়েড গুলোর সাথে ভালোই প্রতিযোগিতা করছে। আমাদের আরেকটু সমালোচনা, পাশাপাশি দেশি ব্র্যান্ডগুলো সাদরে গ্রহণ করে নিলে খুব দ্রুতই আমাদের ব্র্যান্ড গুলো আন্তর্জাতিক বাজারে অবস্থান নিতে পারবে।

আসুন দেশটাকে আরেকটু বেশি ভালোবাসি। আমাদের প্রয়োজন গুলো যতটুকূ সম্ভব দেশীয় পন্য দিয়ে মেটানোর চেষ্টা করি।

এখন আমরা চায়না থেকে রিব্র্যান্ডিং করে স্মার্টফোন নিয়ে আসছি, রিব্র্যান্ডিং করে আনার দিন হয়তো খুব বেশিদিন থাকবেনা। আমাদের SYMPHONY এবং WALTON , যাদের ফ্যাক্টরি করার সামর্থ্য আছে। বিশেষ করে WALTON ইতিমধ্যে এই খাতে বিনিয়োগের পথে অনেকটা এগিয়ে।

আমরা অনেকেই মনেকরি, চায়না রিব্র্যান্ডিং মানেই খারাপ, আসলে এটা সম্পূর্ন ভুল ধারনা। I phone, SONY Xperia, SAMSUNG GALAXY সব নামিদামি ব্র্যান্ড প্রস্তুত হয় চীনের বিভিন্ন ফ্যাক্টরিতে।

আমার চোখে দেশীয় স্মার্টফোনের মধ্যে কয়েকটি অত্যান্ত শক্তিশালী দিক ধরা পরেছে, যা শেয়ার করার জন্যেই আজ এই লেখা।

যেমন WALTON PRIMO F1 এবং SONY XPERIA J একই Configuration. কিন্তু Xperia J এর দাম 125% বেশি। ৯৯৯০ টাকা থেকে বেড়ে ২২৫০০ টাকা।

আসুন তুলনা মূলক বিশ্লেষন গুলো দেখি। নিম্নের ১০ টা ফিচারের ভিত্তিতে আমরা স্মার্টফোনের তুলনা মূলক বিশ্লেষন করে দেখতে পারি।

1. 3G

2. Minimum 1Ghz Processor.

3. Minimum 512 MB Ram.

4. Minimum 4GB Rom (internal build in memory)

5. GPU (Graphics processing Unit)

6. Front Facing Camera, supporting 3G and Skype video call.

7. Minimum 5MP Auto focus camera. support face detection, GEO tagging.

8. Accelerometer, Proximity sensor.

9. GPS.

10. WiFi.

উপরোক্ত ১০ টা ফিচারের ভিত্তিতে নিচে মূল্য সহ কয়েকটি স্মার্টফোনের তুলনা তুলে ধরা হলো। তারপর সিদ্ধান্ত আপনার, বেশী টাকায় Better Brand কিনবেন, নাকি কম টাকায় দেশিয় Brand-কে সমৃদ্ধ করবেন।

Note: Front Facing Camera-এর ক্ষেত্রে YES দেয়া হয়েছে যে Camera, 3G এবং Skype –এর মত ওয়েব বেজড ভিডিও কল সাপোর্ট করে।tech

Monday, May 13, 2013

Top 10 Android Games of 2013

Hello gamer’s, How about day ? Now today i share a list of TOP 10 BEST ANDROID GAMES 2013 LATEST WITH DOWNLOAD LINK.I hope you are all passed more time playing games like me.
Check the list, anyone here? which you not download yet? Don’t worry you can download now.For you i share download link from dropbox and play store.
1#  The Amazing Spider-Man
download the amazing spiderman free

2#   Tiny Tower (Free)
tiny tower

3#  Fruit Shoot  (Free)
fruite shoot

4#  Zombie Evil (Free)
zombie evil free download

5# SHADOWGUN: DeadZone (Free)
shadowgun free download

6# Asphalt 7: Heat ($0.99)
asphalt 7 heat download

7# Real Football 2013 (free)
download real football 2013

8# Temple Run 2 (free)
download temple run2

9#  Jetpack Joyride (free)
jetpack joyride

10# World at Arms (free)
world at arms

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...