স্পর্শ ছাড়া কেবল আঙুলের ইশারায় কম্পিউটার নিয়ন্ত্রণের জন্য ইউএসবি সদৃশ
নতুন একটি পণ্য তৈরি করেছে সানফ্রান্সিসকো-ভিত্তিক প্রতিষ্ঠান লিপ মোশন।
জেশ্চার প্রযুক্তি বা অঙ্গভঙ্গি শনাক্তকারী এই ডিভাইসটির নাম ‘লিপ’।
পাঁচ বছরের গবেষণা শেষে আগামী বছরের ফেব্রুয়ারিতে আসছে ‘লিপ’ নামের এই
যন্ত্রটি। এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, ইউএসবি সদৃশ লিপ ডিভাইসটিকে
কম্পিউটারে যুক্ত করা হলে দূর থেকে হাতের ইশারাতেই কম্পিউটার চালানো যাবে।
উল্লেখ্য, এ ধরনের প্রযুক্তি টম ক্রুজ অভিনীত স্টিভেন স্পিলবার্গ পরিচালিত
‘মাইনরিটি রিপোর্ট’ চলচ্চিত্রে দেখানো হয়েছিল।
জেশ্চার বা অঙ্গভঙ্গি ব্যবহার করে কম্পিউটার চালানোর এ ধারণা অবশ্য একেবারে
নতুন কিছু নয়। এক্সবক্স কাইনেক্ট ও নিনটেনডো উয়ি গেম কনসোলেও এ প্রযুক্তি
রয়েছে। লিপ মোশনের প্রধান নির্বাহী মাইকেল বাকওয়ার্ল্ড জানিয়েছেন, গেম
কনসোলের ক্ষেত্রে স্ক্রিনের ওপরে সেন্সর রাখতে হয়। কিন্তু লিপ ডিভাইসটি
ইউএসবির ডিভাইসের মতো কম্পিউটার বা ল্যাপটপের ইউএসবি পোর্টে লাগিয়ে দিলেই
চলবে।
ছোট এ ডিভাইসটি নিখুঁতভাবে প্রতিটি অঙ্গভঙ্গি শনাক্ত করতে সক্ষম বলেই লিপ
মোশনের দাবি।
লিপের দাম হতে পারে ৭০ ডলার।
Saturday, August 25, 2012
অঙ্গভঙ্গি চিনবে ‘লিপ’!

Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
Info: Music by: Michael Giacchino Album: Mission Impossible 4: Ghost Protocol Type of soundtrack: Soundtrack Original Release ...
-
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার কম্পিউটারের যে কোন ফাইল পাসওয়ার্ড মেরে দিন মাত্র ২৫০ কিলোবাইটের ইজি ফাইল লকার নামের সফ্টওয়ার দিয়ে। এটা একটা কাজের সফ্ট।এটা ইনস্টল ...
No comments:
Post a Comment