Posts

Showing posts with the label টেকনোলজি

বর্তমান বাজারে সেরা কয়েকটি স্মাটফোন সেপ্টেম্বর ২০১২

Image
বাজার ভরে গিয়েছে স্মার্টফোন দিয়ে। কোনটা কিনবেন তা ঠিক করতে মাথা ঘুরে উঠে।তাই এখানে আপনাদের স্মাটফোন সম্পর্কে কিছু ধারনা দেওয়ার চেষ্ঠা করবো । এখানে একটি বিষয় বলে রাখা ভালো - এই স্মার্টফোনগুলোর বেশিরভাগই চলছে ফোর-জি নেটওয়ার্কে এবং সেটা বিশেষভাবে আমেরিকাতে। এটা বাংলাদেশের মানুষের জন্য খুব বেশি কাজে লাগবে না। তবে স্মার্টফোন কোন দিকে এগুচ্ছে সে বিষয়ে আপনারা একটি ধারনা পেতে পারেন। ১. স্যামসাং গ্যালাক্সি নেক্সাস তালিকার শীর্ষ অবস্থানে থাকা এই ফোনটিকে পিসি ওয়ার্ল্ড 'আজ পর্যন্ত বের হওয়া সবচেয়ে ভালো অ্যানড্রয়েড ফোন' বলে অভিহিত করেছে। ভালো দিক:--- দ্রুত গতির ফোরজি/ এলটিই হালকা বাঁকানো ডিসপ্লে, আকর্ষণীয় আকৃতি অত্যন্ত গতিশীল আইস ক্রিম স্যান্ডউইচ ওএস। খারাপ দিক:-- মেমরি বাড়াবার উপায় নেই। গুগল ওয়ালেটের সুবিধাটি নেই ক্যামেরাটা খুব একটা ভালো না (৫ মেগা পিক্সেল)। মূল্য শুরু হয়েছে -$৬৭৩ থেকে ২. এইচটিসি ইভো থ্রিডি অত্যন্ত আকর্ষণীয় ডিজাইনের এই ফোনটি নির্মাণ করা হয়েছে যত্ন নিয়ে ফলে হাতে নিলে সলিড বলে মনে হলেও খুব ভারী নয়। রয়েছে ত্রিমাত্রিক পর্দা (৪.৩...

আগামী বুধবারে আসছে আইফোন ৫ !

Image
আ্যপল তাদের আগামী ১২ সেপ্টেম্বর এর ইভেন্ট এর জন্যে সাংবাদিকদের আমন্ত্রন পত্র পাঠিয়েছে। আমন্ত্রন পত্রে বড় আকারের “৫” চিহ্ন রয়েছে যা দেখে অনেকটাই ধারনা করা যাচ্ছে তারা তাদের পরবর্তি আইফোনের ঘোষনা দিতে যাচ্ছে ইভেন্টে। সান ফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা পার্ক যা আ্যপলের প্রথাগত ইভেন্ট আয়জনের যায়গা, সেখানেই ইভেন্টটি অনুষ্টিত হবে। ইভেন্টটি প্যাসিফিক সময় সকাল ১০ টায় অনুষ্টিত হবে। আইফোন ৫ নিয়ে জল্পনা কল্পনা কম হয়নি। অনেকেই আইফোন ৪এস বাজারে আসার আগে ভেবেছিলেন আ্যপল এটাকে অন্যভাবে নতুন ডিজাইনে আনবে। তবে সমস্ত কল্পনাকে ভুল প্রমান করে আইফোন ৪এস বাজারে আসে পূর্ববর্তি ভার্সনের থেকে সামান্য নতুন ভাবে। মূলত আইফোন ৪এস আইফোনের পঞ্চম ভার্সন। তবে আইফোন প্রত্যাশীরা পরবর্তি আইফোনকে আইফোন ৫ নামে নাম করন করেছে। গুজবও এটাকে আরো এগিয়ে নিয়েছে। আর এসবে আ্যপল কখনোই কিছু নিশ্চিত করেনি। নতুন আইফোনে যেসব ফিচার থাকতে পারে তা হল , বড় স্ক্রীন যা শোনা গেছে ৪ ইঞ্চির স্ক্রীন থাকবে আইফোন ৫ এ। আইফোনের ডক কানেক্টরটি ছোট আকারে থাকবে। এছারাউ থাকবে হাই স্পিড এলটিই কানেকশন। তবে একটা জিনিস নিশ্চিত, ...

এক্সপি কে ছারিয়ে উইন্ডোজ ৭ এখন জনপ্রিয় অপারেটিং সিস্টেম

Image
মাইক্রোসফট এর উইন্ডোজ ৭ এখন ডেস্কটপে ব্যাবহৃত সবচেয়ে বেশি জনপ্রিয় অপারেটিং সিস্টেম। এক্সপি কে ছারিয়ে উইন্ডোজ ৭ এখন সবচেয়ে বেশি ব্যাবহৃত অপারেটিং সিস্টেম জানিয়েছে নেট আ্যপ্লিকেশনস। আগস্টে উইন্ডোজ ৭ এর মার্কেট শেয়ার ছিলই ৪২.৭৬ % যেখানে এক্সপির ছিল ৪২.৫২ % । উইন্ডোজ ভিসতা রয়েছে ৩য় স্থানে ৬.১৫ % মার্কেট শেয়ার নিয়ে  আ্যপলের ম্যাক ওএস এক্স ১০.৭  এবং ম্যাক ওএস ১০.৬ এর সাথে। ম্যাকের দুইটি ভার্সনের মার্কেট শেয়ার যথাক্রমে ২.৪৫ % এবং ২.৩৮ % । মূলত নতুন এবং পুরাতন মিলিয়ে মাইক্রোসফট এর দখলে রয়েছে অপারেটিং সিস্টেম মার্কের্টের ৯২ % শেয়ার। উইন্ডোজ ৭ এর সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হতে সময় লেগেছে প্রায় ৩ বছ্র। উইন্ডোজ ৭ ছাড়া হয়েছিল ২০০৯ সালের অক্টোবর মাসে। খুব তারাতারি ই উইন্ডোজ ৭ এর যায়গায় আসছে হালনাগাত অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮। উইন্ডোজ ৮ কে বাজারে আনার কথা রয়েছে এই বছরের অক্টোবরের ২৬ তারিখে। এটাই মাইক্রোসফট এর প্রথম অপ্রেটিং সিস্টেম যা একই সাথে ডেস্কটপ এবং ট্যাবলেট কম্পিউটারের জন্যে ছাড়া হচ্ছে। যারা বর্তমানে উইন্ডোজ এক্সপি, ভিসতা, ও উইন্ডোজ ৭ ব্যাবহার করছেন তারা ৩...