টুম্ব রেইডার – গেম রিভিউ
টুম্ব রেইডার একটি অ্যাকশন এডভেঞ্চার প্লাটফর্ম ভিডিও গেম। প্রকাশ করেছে স্কয়ার ইউনিক্স। টুম্ব রেইডার গেমটি ক্রিস্টাল ডাইনামিক দ্বারা নির্মিত টুম্ব রেইডার সিরিজের ৫ম গেম। গেমটি মার্চ ৫, ২০১৩ সালে মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোলের জন্য মুক্তি পায়। গেমটির কাহিনীতে সিরিজের আগের গেমসগুলোর সাথে কোনও সম্পর্কই নেই। শুধুমাত্র, একজন ছাড়া . . . . কে সে??!! লারা ক্রফ্ট!! বরাবরের মতই এবারের গেমটিতেও আপনাকে লারা ক্রফট এর ভূমিকায় খেলতে হবে। গেমটির শুরুতে দেখা যাবে যে লারা একটি জাহাজে করে ট্রাভেল করছে। শক্তিশালী এক সামুদ্রিক ঝড়ে জাহাজটি দু ভাগে ভাগ হয়ে যায়। এর কারণে লারা এবং জাহাজের অনেক যাত্রী এবং কমান্ডাররা একটি আইল্যান্ড এ গিয়ে জীবন বাঁচায়। আইল্যান্ডটির নাম Dragon’s Triangle। যেখানে আপনাকে অর্থাৎ লারাকে বেঁচে থাকার জন্য খাদ্য এবং পানীয় খোঁজ করতে হয়। এছাড়া অন্যান্য জীবিত লোকদেরকেও ভয়ংকর প্রাণীদের হাত থেকে বাঁচাতে হবে। তবে লারার জন্য অপেক্ষা করছে এক অন্ধকার শত্রু . . . এক নজরে টুম্ব রেইডার: নির্মাতা: ক্রিস্টাল ডাইনামিকস প্রকাশ করেছে: স্কয়ার ইউনিক...