এই রমজানে এবং সব সময় যে ১০টি অ্যান্ড্রয়েড অ্যাপস আপনার কাজে আসবে!
সালাতুক(নামাজের সময় জানা) নামাজের সময় জানার জন্য মাঝে মাঝে ঝামেলায় পড়তে হয়। অপরিচিত জায়গা হলে আরো বেশি সমস্যা হয়। সালাতুক নামের অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে। এই চমৎকার অ্যাপসের কাজ হচ্ছে নামাজের সঠিক সময়সূচি জানানো, কাছে কোথায় মসজিদ রয়েছে তা দেখানো এবং কিবলা কোনদিকে তা ঠিক করে দেয়া। সালাতুক অ্যাপসের এমন অ্যালগরিদম রয়েছে যা অনেক মুসলিম দেশের জন্য প্রযোজ্য। ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী জায়গা ক্যালকুলেট করে সঠিক তথ্য প্রদান করে এই অ্যাপসটি। তবে ম্যানুয়ালিও নামাজের সময় পদ্ধতি সেটিংস থেকে পরিবর্তন করা যায়। আর হ্যা সঠিক ফলাফলের জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে এবং জিপিএস ও চালু থাকতে হবে। সোস্যাল সাইটগুলোতেও নামাজের সময় শেয়ার করা যাবে। মাত্র ১২ মেগাবাইটের ফ্রী এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/6zNYU আল-মোয়াজিন লাইট( নামাজের সময়সূচি) এটা আরেকটি অ্যাপস যা দিয়ে নামাজের সময়সূচি জানা যাবে। নতুন জায়গায় ভ্রমনে বা অন্য কারণেও কখনো নামাজের সময়সূচি নিয়ে সমস্যায় পড়তে হবে না যদি এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি থাকে। জিপ...