২০১২ সালের ইংলিশ মুভি রিভিউ
দেখতে দেখতে আমরা ২০১১ সালের শেষ প্রান্তে পৌঁছে গেছি, সময় এসেছে নতুন বছরকে স্বাগত জানানোর। এসময় সব সিনেমাখোর ব্যস্ত বছরের সেরা ছবি নির্বাচনের হিসেব-নিকেশে, কারণ শুরু হয়ে গেছে অ্যাওয়ার্ড সিজন । তো শুধু এ বছরের ছবি নিয়ে পড়ে থাকলেই হবে, নাকি আগামী বছরে কি কি ছবি মুক্তি পাচ্ছে তা নিয়েও ভাবতে হবে, কি বলেন সিনেমাখোর ব্রাদার্স এন্ড বইনস! আর তাই আজ লিখতে বসলাম আগামী বছরে মুক্তি পেতে যাওয়া উল্লেখযোগ্য ছবিগুলো নিয়ে। তো শুরু করা যাক- Stoker: Oldboy বা Vengeance trilogy এর সৌজন্যে Chan-wook Park সিনেমাখোরদের মাঝে বেশ পরিচিত নাম। তো Mr. Vengeance এর হলিউডে অভিষেক হচ্ছে এই হরর-ড্রামা দিয়ে। অভিনয় করছেন Nicole Kidman, Mia Wasikowska,Dermot Mulroney প্রমুখ। মজার ব্যাপার হচ্ছে এ ছবির চিত্রনাট্য লিখেছেন প্রিজন ব্রেক খ্যাত Wentworth Miller(Michael Scofield) । Dark Shadows: Tim Burton- Johnny Depp জুটির নতুন ছবি।সাথে আছেন Eva Green, Michelle Pfeiffer, Helena Bonham Carter, Chloë Moretz এর মত তারকারা। একই নামের টিভি সিরিজের উপর ভিত্তি করে বানানো এ 'gothic horror' ফিল্ম মুক্তি...