গ্রামীণ ফোন সেন্টারের গ্রাহক সেবা
গ্রামীণফোনের বহুল বিজ্ঞপিত মডেম ক্রেতার সাথে সেলস্ম্যানের কথোপকথন। স্থান : গ্রামীণ ফোন সেন্টার, নাবিস্কো, ঢাকা। তারিখ : ১৯ এপ্রিল ২০১০। ক্রেতা : সুন্দর একটা নাম্বার দিন। সেলসম্যান : সুন্দর নাম্বার দিয়ে কি হবে ? ভয়েস কল আউটগোয়িং বা ইনকামিং তো হবে না। ক্রেতা : কল সুবিধা না রাখার কারণ ? সেলসম্যান : আপনাদের সুবিধার্থে। যেমন ধরুন কোন কিছু ডাউরলোড করার সময় কল ইনকামিং হলে ডাউনলোড ক্যান্সেল হয়ে যাবে। নতুন করে ডাউনলোড করতে হবে। ক্রেতা : নতুন করে ডাউনলোড করবো কেন ? আজকাল প্রায় সব ডাউনলোডেই resume সুবিধা আছে। তাছাড়া আমি গ্রামীণ সিম দিয়ে যে ফোন সেট (htc) ব্যবহার করি তা দিয়ে ইন্টারনেটে থাকা অবস্থায় ভয়েস কল আউটগোয়িং ইনকামিং- দুটোই হচ্ছে। কোন সমস্যা তো হচ্ছে না। আসলে এ সিমে ভয়েস কল সুবিধা না রাখায় গ্রামীণ ফোনের অন্য কোন দুনম্বরী ব্যবসায়িক উদ্দেশ্য আছে। সেলসম্যান : উত্তর নেই। ক্রেতা : নতুন সিমে জং ধরা দাগ কেন ? ০১৭১১১ সিরিয়ালের কতো বছরের পুরনো সিম, এখনো চকচক করে ! সেলসম্যান : উত্তর নেই। ক্রেতা : ঠিক আছে। p-6 এক্টিভেট করে মডেমটি চেক করে দিন। সেলসম্যান : মডেম চেক করার ব্যবস্থা নেই। ১ বছরের ওয়ারেন...