Posts

Showing posts from January, 2013

স্কাইপ এবং ফেসবুক

ফেসবুক এর চ্যাট করার জন্য অনেক ক্লাইন্ট সফটওয়্যার থাকলেও স্কাইপ তাদের মধ্য অন্যতম। কারণ এখানে আপনি চ্যাট করার পাশাপাশি যে কারো ওয়াল পোষ্টে লাইক, কমেন্ট করতে পারবেন। আর অনেকের সাথে চ্যাট করলেও তা একটি মাত্র উইন্ডোতে আসে, তাই অনেক বা বাড়তি উইন্ডোর কোন ঝামেলাই থাকবে না। স্কাইপ এর সাথে ফেসবুক ব্যবহার করার জন্য আপনার নিম্নের কাজগুলো করতে হবে। ১। প্রথমে এখান হতে আপনার অপারেটিং সিস্টেম উপযোগী সর্বশেষ স্কাইপ সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। ২। এবার আপনার স্কাইপ আইডি থাকলে লগিন করুন অথবা একটি সাইপ আপ করে একটি আইডি করে নিয়ে লগিন করুন। ৩। এবার Skype Home ট্যাব হতে Connect to Facebook এ ক্লিক করুন। ৪। এবার আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিন এবং Keep me login এ টিক দিয়ে লগিন করুন। ৫। Request for Permission উইন্ডো আসলে Allow বাটনে ক্লিক করুন। ফেসবুক এ চ্যাট করার জন্য আপনার স্কাইপ এখন প্রস্তুত। এখন আপনি চ্যাট করার পাশাপাশি লাইক, কমেন্ট করতে পারবেন। ফেসবুক এর চ্যাট করার জন্য অনেক ক্লাইন্ট সফটওয়্যার থাকলেও স্কাইপ তাদের মধ্য অন্যতম। কারণ এখানে আপনি চ্যাট করার পাশাপাশি য...

মুভি রিভিউঃ মেল গিবসনের "The Patriot"

Image
বেঞ্জামিন মারটিন শান্তিপ্রিয় এক কৃষক , যে শুধু চায় তার খামারে শান্তিময় পরিবেশে তার পরিবারকে নিয়ে জীবনের বাকি সময়গুলো পাড়ি দিতে । সে চায়না কোন প্রকার যুদ্ধ কিংবা সহিংসতায় জড়িয়ে পড়তে পৃথিবীর শক্তিধর দেশ বৃটেন এর সাথে । সে চায় তার পরিবার নিয়ে জীবনের বাকিটা সময় শান্তিতে কাটাতে কিন্তু বৃটেন তার দেশ আমেরিকায় শাসন করতে চায় । সাউথ কেরোলিনার অনেকেই বৃটিশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে , অনেক সাধারণ মানুষ এগিয়ে আসে সেই যুদ্ধে কিন্তু বেঞ্জামিন মারটিন তার চিন্তা-ধারণা থেকে একটুও পাল্টায়না ।সাউথ কেরোলিনার অধিবাসী বেঞ্জামিন মারটিন তার মত করে জীবন যাপন করতে থাকে । ১৭৭৬ সাল,যখন সাউথ কেরোলিনার অধিবাসীরা সিধান্ত নেয় বৃটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার কিন্তু তখনও নিশ্চুপ বেঞ্জামিন মারটিন । তার বড় দুই ছেলে গ্রাবিয়েল ও থোমাস নতুন গঠিত মিলিশিয়া বাহিনীতে যোগ দিতে ইচ্ছুক কিন্তু বেঞ্জামিন মারটিন চায়না এই যুদ্ধে তার ছেলেরা অংশগ্রহণ করুক । সে চায়না এই যুদ্ধে কোন প্রকারে তার পরিবার ক্ষতিগ্রস্ত হোক । কিন্তু তার মানা স্বত্তেও তার বড় ছেলে নাম লেখায় বৃটিশদের বিরুদ্ধ...