Posts

Showing posts with the label Ubuntu Linux

উবুন্টুর বুটেবল ইউএসবি তৈরি করুন

Image
আপনি উবুন্টুর যে আইসো (.iso) ফাইলটি নামিয়েছেন, ইচ্ছে করলে সেটিকে সিডি/ডিভিডিতে রাইট না করে শুধুমাত্র ইউএসবি স্টিকে (পেন ড্রাইভ) বিশেষভাবে রাইট করেও উবুন্টু ইন্সটল করা যায়। ইউএসবি থেকে বুট করতে হলে মাদারবোর্ডের বায়োস সেটিং-এ কিছু পরিবর্তন করতে হবে। প্রথমে ইউএসবি ডিভাইস বুট করার অপশনটি চালু করতে হবে। তবে মাদারবোর্ড যদি পুরনো হয় তবে সেটা ইউএসবি স্টিক থেকে বুট সাপোর্ট নাও করতে পারে। এজন্য প্রথমেই জেনে নিন আপনার মাদারবোর্ড ইউএসবি বুট সাপোর্ট করে কিনা। যদি না করে তবে সিডি/ডিভিডি থেকেই উবুন্টু ইন্সটল করুন। আসুন তাহলে দেখে নিই কীভাবে উইন্ডোজ বা উবুন্টু থেকে আপনার ইউএসবি স্টিককে উবুন্টুর আইসো দিয়ে বুটেবল করবেন। উইন্ডোজ থেকে ইউএসবি বুটেবলঃ ১। ইউএসবি স্টিককে বুটেবল করতে হলে উইন্ডোজে আলাদা সফটওয়্যার দরকার হয়। এক্ষেত্রে ইউনেটবুটিন সবচেয়ে ভালো অপশন। এখান থেকে ডাউনলোড করুন। ২। এটা ইন্সটলের দরকার নেই , .exe ফাইলটি ডাবল ক্লিক করে ইউনেটবুটিন চালান। ৩। নীচের ছবির মত Disk Image অংশে আপনার ISO ইমেজটা দেখিয়ে দেবেন। ৪। Drive এর জায়গায় আপনার ইউএসবি স্টিকটি সিলেক্ট করুন ( সাধারণত বাই...

আলাদা পার্‌টিশন করে উবুন্টু ইন্সটল

Image
উবুন্টু ইন্সটল করা উবুন্টুর জন্য দুইটা পার্‌টিশন লাগে , একটা উবুন্টূর ইন্সটলেশন পার্‌টিশন , আরেকটার নাম সোয়াপ পার্‌টিশন ( উইন্ডোসের ভার্‌চুয়াল মেমরির কাজ এখানে করে সোয়াপ , এতে সুবিধা হল আপনি যদি উবুন্টু আর লিনাক্স মিন্ট ইন্সটল দেন তবে তারা দুজনেই ব্যবহার করবে একই সোয়াপ । অন্যদিকে উইন্ডোসের প্রত্যেকটা ইন্সটলেশন আলাদা আলাদা ভার্‌চুয়াল মেমরি স্পেস ব্যবহার করবে – হার্‌ডডিস্কের কি নিদারুন অপচয় !) উবুন্টু ইন্সটলের জন্য সর্‌বনিম্ন ৫ জিবির একটা পার্‌টিশন হলেই হয় । তবে কাজের সুবিধার জন্য আমার রিকমেন্ডেশন থাকবে ১০ জিবির ইন্সটলেশন পার্‌টিশন আর ১ জিবি সোয়াপ । আপনি যদি উইন্ডোসে থেকেই পার্‌টিশন করেন তবে শেষের একটা ড্রাইভ ( ধরুন G: আপনার হার্‌ডডিস্কের শেষ ড্রাইভ তবে G: কে ভেঙ্গে দুইটা ড্রাইভ বানান – একটা হবে ১০ জিবি , আরেকটা ১ জিবি । চলুন কাজ শুরু করি – প্রথমে আপনার বায়োস থেকে ফার্‌স্ট বুট ডিভাইস সিডি/ডিভিডি করে নিন ( করা না থাকলে ) । আপনাকে ভাষা নির্‌বাচন করতে বলবে – ইংরেজী নির্‌বাচন করে এন্টার দিন ( বাংলা ও ব্যবহার করতে পারেন ) আপনাকে একটা মেন্যু দিবে এমনঃ Try ubuntu w...

সহজ পদ্ধতি-উবি দিয়ে উবুন্টু ইন্সটল

Image
অনেকেই দেখলাম পার্টিশানের ঝামেলার কারণে লিনাক্স ইন্সটল করতে ভয় পাচ্ছেন।যারা এই ধরনের ভয় পাচ্ছেন তাদের জন্য অভ্রনীল ভাইয়ের লেখাটা অনুমতি সাপেক্ষে কপি করে দিলাম।মুল লেখার লিংক এখানে । ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ অনেকেই উবুন্টু ইন্সটল করতে খুব ভয় পায়। কারন বেশির ভাগ লোকজনই ফরম্যাটের ঝামেলায় যেতে চায়না। তাদের জন্য একদম সহজভাবে উবুন্টু ইন্সটল একটা চমৎকার পদ্ধতি হল উবি (Wubi) ব্যবহার করা। উবি দিয়ে যে কেউ কোন ঝামেলা ছাড়াই উইন্ডোজ পিসিতে উইন্ডোজের যেকোন সফটওয়্যার ইন্সটল করার মত করেই উবুন্টু ইন্সটল করতে পারবে। এজন্য বাড়তি কোন সফটওয়্যার বা অন্য কিছুরও দরকার নেই। নতুন ব্যবহারকারীরা উবুন্টু ইন্সটল করতে গিয়ে পার্টিশন নিয়ে না জানার কারণে প্রায়ই গন্ডগোল করে ফেলে, যার ফলে পার্টিশন মুছে যেতে পারে। উবি দিয়ে ইন্সটল করা হলে আপনার পার্টিশানগুলো হেরফের হবার কোন আশংকাই নেই। তাহলে আসুন দেখি কিভাবে উবি দিয়ে উবুন্টু ইন্সটল করতে হয়। ১। উইন্ডোজ চালু থাকা অবস্থায় আপনা...

উবুন্টুর বুটেবল ইউএসবি তৈরি করুন

Image
আপনি উবুন্টুর যে আইসো (.iso) ফাইলটি নামিয়েছেন, ইচ্ছে করলে সেটিকে সিডি/ডিভিডিতে রাইট না করে শুধুমাত্র ইউএসবি স্টিকে (পেন ড্রাইভ) বিশেষভাবে রাইট করেও উবুন্টু ইন্সটল করা যায়। ইউএসবি থেকে বুট করতে হলে মাদারবোর্ডের বায়োস সেটিং-এ কিছু পরিবর্তন করতে হবে। প্রথমে ইউএসবি ডিভাইস বুট করার অপশনটি চালু করতে হবে। তবে মাদারবোর্ড যদি পুরনো হয় তবে সেটা ইউএসবি স্টিক থেকে বুট সাপোর্ট নাও করতে পারে। এজন্য প্রথমেই জেনে নিন আপনার মাদারবোর্ড ইউএসবি বুট সাপোর্ট করে কিনা। যদি না করে তবে সিডি/ডিভিডি থেকেই উবুন্টু ইন্সটল করুন। আসুন তাহলে দেখে নিই কীভাবে উইন্ডোজ বা উবুন্টু থেকে আপনার ইউএসবি স্টিককে উবুন্টুর আইসো দিয়ে বুটেবল করবেন। উইন্ডোজ থেকে ইউএসবি বুটেবলঃ ১। ইউএসবি স্টিককে বুটেবল করতে হলে উইন্ডোজে আলাদা সফটওয়্যার দরকার হয়। এক্ষেত্রে ইউনেটবুটিন সবচেয়ে ভালো অপশন। এখান থেকে ডাউনলোড করুন। ২। এটা ইন্সটলের দরকার নেই , .exe ফাইলটি ডাবল ক্লিক করে ইউনেটবুটিন চালান। ৩। নীচের ছবির মত Disk Image অংশে আপনার ISO ইমেজটা দেখিয়ে দেবেন। ৪। Drive এর জায়গায় আপনার ইউএসবি স্টিকটি সিলেক্ট করুন (সাধারণত বাই ড...

উইন্ডোজ এ উবুন্টু ইন্সটল করুন CD DVD ছাড়াই!!! (উবুন্টু ১১.০৪ ও ১০.১০ নিয়ে কিছু কথা)

Image
উবুন্টু ১১.০৪ এসে গেছে, এর মাঝে অনেকেই হয়তবা ডাউনলোড করে ইন্সটল করে ফেলেছেন ।একে তো নেট থেকে এত কস্ট করে ডাউনলোড, তার উপর ৩০ টাকা দিয়ে DVD কিনে বার্ন করে ইন্সটল করতে হয় । আর যারা আমার মত উইন্ডোজ এর মাঝে পার্ট টাইম উবুন্টু ইউজার তাদের জন্য তো এক্সট্রা খরছ বলা যায় । এর উপর টিনের সেপাই এর মত যদি ৪.৭ জিবি নামান তাহলে নরমাল DVD(4.35gb)ডিস্ক দিয়ে হবে না । কিন্তু এমন যদি হয়, একটা software দিয়ে ইন্সটল করে নিলাম কোন ঝামেলা ছাড়াই । দেখা যাকঃ ডাউনলোড লিঙ্কঃ উবুন্টু ১১.০৪ (torrent) উবুন্টু ১০.১০ (torrent) DAEMON TOOLS DAEMON TOOLS অনেকেই জানেন হয়ত সফটওয়্যার টার কথা। যারা জানেনে না তাদের বলছি, এটা দিয়ে ভার্চুয়াল ড্রাইভ বানানো যায় ।নাম দেওয়া থাকবে BD-ROM DRIVE(F মানে আপনার পিসি এর DVD ROM এর মত আরেকটা ড্রাইভ তৈরি হবে ।প্রথমে DAEMON TOOLS ইন্সটল করে নিন। আশা করি পারবেন। দেখবেন ডেক্সটপ এ শর্টকাট হবে। ডাবল ক্লিক করে ঢুকুন, নিচে দেখবেন ফাইল ADD করার জন্য প্লাস দেওয়া একটা বাটন আছে । ক্লিক করে আপনি হার্ডডিস্ক থেকে উবুন্টু এর ISO ফাইল টি অপেন করুন । এর...