অ্যান্ড্রয়েড ব্যাটারি সেভিং টিপস !!!
অ্যান্ড্রয়েড ডিভাইস গুলো হল স্মার্ট মোবাইল ডিভাইস। তাই এই ডিভাইস গুলোকে স্মার্টফোন ও বলা হয়। অ্যান্ড্রয়েড ডিভাইস গুলোকে মিনি কম্পিউটার ও বলা যায়, কারন এগুলো ল্যাপটপ এবং নোটবুক থেকে বেশি পোর্টেবল। ডিভাইস গুলোকে মিনি কম্পিউটার বলা গেলেও এই ডিভাইস গুলোর পাওয়ার রিকয়ারমেন্ট কিন্তু মিনি নয় !! অ্যান্ড্রয়েড ডিভাইস গুলোর সবচাইতে বড় সমস্যা হল ব্যাটারি লাইফ। আপনি যদি সিম কার্ড খুলে, ওয়াইফাই অফ করে এবং কোন কাজ না করে আপনার ডিভাইস টি রেখে দেন, দেখবেন এক চার্জেই আপনার ডিভাইস কয়েক দিন পার করে ফেলবে। কিন্তু যখন আপনি এই সব কিছু ব্যবহার করতে যাবেন তখনি হবে ব্যাটারি লাইফ নিয়ে সমস্যার সূচনা !! স্মার্টফোন কিনেছেন তো ব্যাটারি সমস্যার কারনে কি ফোন অফ করে রাখবেন ?? চাইবেন কেউ আপনাকে কল না করুক?? না মোটেও তা সম্ভব না । আমার এই পোস্ট আপনার ব্যাটারির mAh বাড়িয়ে দিবে না কিন্তু জুস ডিফেন্ডার এর ভাষায় আপনার ব্যাটারির কিছুটা জুস অর্থাৎ চার্জ বাচাতে হেল্প করবে আশা করি। তো চলুন দেখি অ্যান্ড্রয়েড ডিভাইস এর ব্যাটারি সেভ করার কিছু টিপস … ১) ব্যাটারি ইউসেজঃ আপনার ফোনের Settings...