Posts

Showing posts from March, 2010

Internet ar Hisab Nikas

ঘটনাবহুল ২০০৯ সালকে পেছনে ফেলে আমরা ২০১০ এ পা দিয়েছি আরো তিন মাস আগে। কিন্তু তাই বলে তো আর ২০০৯ কে ভুলে গেলে চলবে না। তাই আসুন আজকের টিউনে জানার চেষ্টা করি আইটি ক্ষেত্রে কেমন গিয়েছে ২০০৯ সাল। ইমেইল * ২০০৯ সালে মোট ৯০ ট্রিলিয়ন ইমেইল পাঠানো ও রিসিভ করা হয়। * গড়ে প্রতিদিন ইমেইল পাঠানো হয় ২৪৭ বিলিয়ন। * বিশ্বে মোট ইমেইল ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৪০ কোটি। * মোট ইমেইলের ৮১ ভাগই ছিলো স্পাম বা অবাঞ্চিত মেইল। * ২০০৮ সালের তুলনায় ২০০৯-তে স্পামের সংখ্যা বৃদ্ধি পায় ২৪ শতাংশ। * প্রতিদিন গড়ে স্পাম মেইল পাঠানো হয় ২০০ বিলিয়ন। ওয়েবসাইট * ডিসেম্বর ২০০৯ পর্যন্ত ওয়েবসাইটের সংখ্যা ছিলো ২৩ কোটি ৪০ লক্ষ। * ২০০৯ সালে মোট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে মোট ৪ কোটি ৭০ লক্ষ নতুন ওয়েব সাইট যুক্ত হয়। ওয়েব সার্ভার * ২০০৯ সালে অ্যাপাচি সার্ভারে চলা সাইট বৃদ্ধি পায় ১৩.৯ শতাংশ। * আই.আই.এস সার্ভারে চলা সাইট কমে যায় ২২.১ শতাংশ। * গুগল জিএফই সার্ভারে চলা সাইট বৃদ্ধি পায় ৩৫ শতাংশ। * এনজিংক্স সার্ভারে চলা সাইটের সংখ্যা বৃদ্ধি পায় ৩৮৪.৪ শতাংশ। * লাইটপিডি সার্ভা...

পেন ড্রাইভ দিয়ে কিভাবে উইন্ডোজ ভিস্তা সেভেন কিভাবে সেটাপ করবে

যা যা লাগবে * একটি ইউএসবি ফ্লাশ ড্রাইভ (৪ জিবি+) * ভিস্তা/৭ অপারেটিং সিস্টেম ডিস্ক বা ফাইল (যদি পিসিতে কপি করা থাকে) * ভিস্তা/৭ এ চলছে এমন একটি কম্পিউটার প্রথম ধাপ: ফ্লাশ ড্রাইভ ফরম্যাট করা এই ধাপে আমরা উইন্ডোজের diskpart কমান্ড ব্যবহার করে ফ্লাশ ড্রাইভ ফরম্যাট করবো (সতর্কতা: ফ্লাশ ড্রাইভের সব ফাইল মুছে যাবে)। * ইউএসবি ড্রাইভটি কম্পিউটারের সাথে যুক্ত করুন। * এ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কমান্ড প্রমপ্ট খুলুন (Start > All Programs > Accessories > Command Prompt এ মাউসের ডান বোতাম চেপে “Run as administrator” এ ক্লিক করুন)। select * কমান্ড প্রমপ্টে নিচের কমান্ড গুলো লিখে আপনার ফ্লাশ ড্রাইভটি খুজে নিন। diskpart list disk command ধরুন আমার ডিস্কটি হচ্ছে disk 1 * এখন নিচের কমান্ডগুলো লিখে আপনার ড্রাইভটি ফরম্যাট করে নিন। select disk 1 clean create partition primary select partition 1 active format fs=NTFS assign exit সবকিছু শেষ হবার পর আপনার ফরম্যাটেড ফ্লাশ ড্রাইভ তৈরী হয়ে গেলো। দ্বিতীয় ধাপ: ফ্লাশ ড্রাইভকে বুটেবল করা ...

ফ্লাশ ড্রাইভ থেকে উইন্ডোজ ভিস্তা বা উইন্ডোজ ৭ ইনন্সল করবেন কিভাবে?

যা যা লাগবে * একটি ইউএসবি ফ্লাশ ড্রাইভ (৪ জিবি+) * ভিস্তা/৭ অপারেটিং সিস্টেম ডিস্ক বা ফাইল (যদি পিসিতে কপি করা থাকে) * ভিস্তা/৭ এ চলছে এমন একটি কম্পিউটার প্রথম ধাপ: ফ্লাশ ড্রাইভ ফরম্যাট করা এই ধাপে আমরা উইন্ডোজের diskpart কমান্ড ব্যবহার করে ফ্লাশ ড্রাইভ ফরম্যাট করবো (সতর্কতা: ফ্লাশ ড্রাইভের সব ফাইল মুছে যাবে)। * ইউএসবি ড্রাইভটি কম্পিউটারের সাথে যুক্ত করুন। * এ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কমান্ড প্রমপ্ট খুলুন (Start > All Programs > Accessories > Command Prompt এ মাউসের ডান বোতাম চেপে “Run as administrator” এ ক্লিক করুন)। select * কমান্ড প্রমপ্টে নিচের কমান্ড গুলো লিখে আপনার ফ্লাশ ড্রাইভটি খুজে নিন। diskpart list disk command ধরুন আমার ডিস্কটি হচ্ছে disk 1 * এখন নিচের কমান্ডগুলো লিখে আপনার ড্রাইভটি ফরম্যাট করে নিন। select disk 1 clean create partition primary select partition 1 active format fs=NTFS assign exit সবকিছু শেষ হবার পর আপনার ফরম্যাটেড ফ্লাশ ড্রাইভ তৈরী হয়ে গেলো। দ্বিতীয় ধাপ: ফ্লাশ ড্রাইভকে বুটেবল করা ...

দুনিয়ার বয়স কত?

দুনিয়ার বয়সটাকে একবছর ধরা হলে, কসমিক ক্যালেন্ডারের একেবারে শেষ সেকেন্ডে আমাদের অবস্হান। অর্থাৎ এখন সময় ডিসেম্বরের ৩১ তারিখ রাত ১১টা ৫৯মিনিট ৫৯ সেকেন্ড। বড় বড় যুদ্ধ, সভ্যতার উথ্থান-পতন, ধর্মপ্রণেতাদের আগমন,বিজ্ঞানের জয়যাত্রা এসবই ঘটেছে গত কয়েক সেকেন্ডে। মানুষের আবির্ভাব হয়েছে, তাও বেশিক্ষণ হয়নি, ঘন্টাদুয়েক আগে সে প্রথম সোজা হয়ে হাঁটতে শুরু করেছে, মিলিয়ন বছর কসমিক ক্যালেন্ডারে প্রায় ঘন্টার সমান। এরপরে কয়েকটা বরফযুগ পেরিয়ে, ভূপৃষ্ঠের জৈববৈচিত্রের নানা বিবর্তনের পর মানুষ আজকের অবস্হানে এসে পৌঁছেছে। তারপরে শেষ মিনিটে এসে মানুষ লিখতে শেখে, গুহাচিত্র আঁকে, নিজেকে প্রকাশ করার আকাংখা তীব্র হয়,সেসবই এখনও টিকে আছে। এ ঘটনাগুলোযখন ঘটেছে তা কিন্তু বেশিদিন আগের কথা নয়,মহাবিশ্বের হিসেবে চোখের পলক ফেলার মত সময়। বাঙালীকে মানুষ ইতিহাস অসচেতন, বিস্মৃতিপরায়ণ বলে। আমার মনে হয় সারা দুনিয়ার মানুষই তাদের নিজেদের ইতিহাস নিয়ে বিস্মৃতিপরায়ণ, বছরের শেষদিনের শেষ মিনিটের ঘটনার উত্তেজনা সামলাতে পারছে না। বর্তমানে এমনভাবে মজে আছে যে এদের ঘুম ভাঙাবে কার সাধ্য? লিখিত ইতিহাস আসার পরে মানুষ তার অতীত ভুলে গেছে, বেশিদিন আগে...

ছবিকে TEXT এ রূপান্তরিত করবেন কিভাবে?

আজকাল আমরা অনেক হ্যাকিং সাইট থেকে অনেক প্রোগ্রাম ডাউনলোড করি। সেই সব প্রোগ্রামের সাথে অনেক সময় অনেক Text ফাইল থাকে যেখানে খুব সুন্দর করে Text দিয়ে লিখা অনেক ছবি দেখা যায়। আবার কোন বাক্যকে অনেক অক্ষর দিয়ে আর্ট করা থাকে। আমি নিজে অনেক চেষ্ঠা করেছি নিজে নিজে বানানোর। কিন্তু খুব ভালো হয় না। এরপর ইন্টারনেটে সার্চ করার পর ভালো একটা প্রোগ্রাম পেয়েছি যেটা দিয়ে আপনারা আপনাদের যে কোন ছবি সাদা-কালো অথবা রংগিন Text ফরমাটে রূপান্তরিত করতে পারবেন। প্রোগ্রামটির নাম ASCII Generator dotNET । এই প্রোগ্রামটি ব্যবহার করে আপনি আপনার ছবিকে নিজের পছন্দমত ইংরেজি লেটার দিয়ে সাজাতে পারেন। প্রোগ্রামটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন । প্রোগ্রামটি ব্যবহার করতে কোন সমস্যা হলে আমাকে জানান।

PDF ফাইলকে ওয়ার্ড ফাইল,Text ফাইল,প্লেইন Text এ কনভার্ট করবেন কিভাবে?

এবার আপনাদেরকে যে সফটওয়্যারটি ফ্রিতে ডাউনলোড করার সুযোগ দিবো সেটা হলো PDFZilla ।তাহলে চলুন আগে দেখে নেই এই সফটওয়্যারটি দিয়ে কি করা যায়। * খুব সহজে যেকোন পেইজকে PDF এ কনভার্ট করতে পারবেন * যেকোন PDF ফাইলকে ওয়ার্ড ফাইল,Text ফাইল,প্লেইন Text এ কনভার্ট করতে পারবেন * যেকোন PDF ফাইলকে ইমেজ ফাইলে কনভার্ট করতে পারবেন * এছাড়া PDF to HTML,PDF to HTML files,PDF to SWF,PDF to Shockwave Flash Animation files করতে পারবেন। এই্ সফটওয়্যারটির দাম প্রায় ৩০ ডলার কিন্তু আপনারা কিছুদিনের জন্য এটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন । এজন্য প্রথমে এই লিংক হতে ডাউনলোড করে নিন তারপর W134286MN5F1CDA এই কোডটি দিয়ে রেজিস্ট্রেশন করে নিন। ব্যাস আপনার কাজ শেষ ।

দরকারি ফাইল বা ফোল্ডার লক করবেন কিভাবে?

কম্পিউটারের একাধিক ব্যবহারকারী থাকলে গুরুত্বপূর্ণ ফাইল বা ফোল্ডারের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতে হয়। ফোল্ডার পাসওয়ার্ড দ্বারা লক করার বিভিন্ন ফ্রি সফটওয়্যার আছে, তবে এগুলোর মধ্যে ইজি ফাইল লকার অন্যতম এবং বেশ নির্ভরযোগ্য। মাত্র ২২৬ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি http://freeandfreeware.hlogspot.com/ 2009/07/easy-file-locker.html থেকে ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটি ইনস্টল করে System মেনু থেকে পাসওয়ার্ড সেট করে নিন। এবার ফোল্ডার লক করতে Edit মেনু থেকে Add Folder এ ক্লিক করুন এবং Setting ডায়ালগ বক্স থেকে ব্রাউজ বাটনে ক্লিক করে যে ফোল্ডারটি লক করতে চান, সেটি নির্বাচন করুন। এবার Accessahle, Writeahle, Deleteahle, Visihle থেকে দরকারি অপশনগুলো নির্বাচন করে ঙশ করুন। ব্যাস, আপনি যদি Accessahle নির্বাচন না করেন, তাহলে ওই ফোল্ডার কেউ পড়তে পারবে না। এভাবে আপনি ইচ্ছামতো ফাইল বা ফোল্ডার বিভিন্নভাবে লক করে রাখতে পারবেন। পরে সেট করা ফাইল/ফোল্ডারের এই সেটিংস পরিবর্তন বা মুছতে পারবেন। আরেকটি দারুণ ব্যাপার হচ্ছে, সফটওয়্যারটি পাসওয়ার্ড ছাড়া আনইনস্টল করা যাবে না।

পর্দা জুড়ে ব্রাউজার করবেন কিভাবে?

ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) সাধারণমনিটরের পুরো পর্দা জুড়ে দেখা যায় না।কিন্তু অনেক সময় ওয়েবপেইজের স্ক্রিন শট নেওয়ার জন্য বা অন্য কোনো কাজে ওয়েবপেইজ ফুল স্ক্রিন করতে হয়। মজিলা ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওয়েবপেইজ খুলে কিবোর্ড থেকে F11 কি চেপে খুব সহজেই ওয়েবপেইজ ফুল স্ক্রিন করা যায়। একইভাবে F11 কি চেপে আবার আগের অবস্থায়ও ফিরে আসা যায়।

আইপি টু আইপি টেলিফোনে কথা বিনা পয়সায় বল্ব্বন কিভাবে?

দেশ-বিদেশে কম রেটে আলাপ করার প্রযুক্তি আইপি টেলিফোনি (Internet Protocol Telephone) ছাড় করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (BTRC)। অতি সীঘ্রই এটি গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে। দেশের নামকরা এক হোটেলে একই সাথে ১৬টি আইপি টেলিফোনি কোম্পানী তাদের সেবা দেয়ার ঘোষনা দেবে। এ নিয়ে চলছে এখন আয়োজন ও তোড়জোড়। গত বছর ৩২টি আইএসপি প্রতিষ্ঠানকে এই সেবাটি চালুর জন্য অনুমোদন দেয়া হয় এবং এর জন্য ব্যাংক গ্যারা3CX ip pbx overview আইপি টু আইপি টেলিফোনে কথা হবে বিনা পয়সায় | ন্টিসহ নেয়া হয় ২৫ লাখ টাকা। তখন অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানের তরফে বলা হচ্ছিল এ সেবা চালু হতে ৩মাসের মত সময় লাগবে। এরপরই বাংলাদেশ যুক্ত হবে টেলিকম সেবার আরেক নতুন দিগন্তে। তবে কিছুটা দেরিতে হলেও Bandwidth এর সাহায্যে একমাত্র টেলিকম সেবা দেবে আইপি টেলিফোনি অপারেটররা গ্রাহকের কাছে যাচ্ছেন এ মাসেই। প্রাথমিক ভাবে আইপি টেলিফোনি টু আইপি টেলিফোনি কলের ক্ষেত্রে কোনো চার্জই নেয়া হবে না। কেবল ১০০ টাকা নেয়া হবে রেজিষ্ট্রেশন ফি হিসাবে। তবে আইপি টেলিফোনি থেকে মোবাইল ফোনে কল করার জন্য চার্জ নেয়া হবে মিনিট প্রতি ৬৫ পয়সা আর দেশের বাইরে কল করার ক্ষেত্...

ভাইরাসের উপস্থিতি টের পাবেন কিভাবে?

কম্পিউারে ভাইরাসের সংক্রমণ হলে কিছু বিষয় লক্ষ রাখলে কম্পিউটারে ভাইরাস আছে কি না তা জানা সম্ভব। যার মধ্যে রয়েছে কম্পিউটারে ভাইরাস থাকলে temp ফাইল মুছবে না। Add or remove programme অপশন থেকে কোনো প্রোগ্রাম বাদ দিতে চাইলে বাদ দেওয়া যাবে না, Ctrl+Alt+Delete চেপে বের করা টাস্ক ম্যানেজার খুলবে না, Tools/Folder Option থেকে কোনো হিডেন ফাইল প্রদর্শন করতে চাইলেও তা প্রদর্শিত হবে না, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের Registry Editor খুলবে না এবং কমান্ড অপশন কাজ করবে না। এগুলো পরীক্ষা করে জানা যাবে আপনার কম্পিউটারে ভাইরাস আছে কি না।

উইন্ডোজ এক্সপি ও উইন্ডোজ ২০০০ যখন বারবার নষ্ট হয় কেন?

উইন্ডোজ এক্সপি ও উইন্ডোজ ২০০০ অপারেটিং সিস্টেম মাঝেমধ্যে নষ্ট হয়। আর এই নষ্ট হওয়ার মাত্রা বেড়ে গেলে অনেক ভোগান্তি পোহাতে হয় আপনাকে। এর সমাধান জানা থাকলে এই ঝামেলার হাত থেকে বাঁচা যাবে সহজেই। এফএটি বা এটিএফএস ঝামেলা: কম্পিউটারে যদি একাধিক হার্ডডিস্ক ড্রাইভ এবং প্রতিটিতে বিভিন্ন ধরনের ফাইল ব্যবস্থা থাকে, তবে সবগুলোকে এনটিএফএস ব্যবস্থায় রূপান্তর করে নিতে হবে। ইউএসবি হাব: কম্পিউটারে ইউএসবি হাব থেকে থাকলে সেটি বিচ্ছিন্ন করে পরীক্ষা করতে হবে এবং খেয়াল রাখতে হবে, অপারেটিং সিস্টেম নষ্ট হওয়া বন্ধ হয় কি না। বিশেষত যদি ব্যবহারকারীর ইউএসবিভিত্তিক পাম ফেডল থাকে এবং ব্যবহারকারী hotsync করলেই যদি উইন্ডোজ নষ্ট হয়, তবে এ কাজটি করতে হবে। তাপ বেড়ে গেলে (ওভারহিটিং): মাইক্রো প্রসেসর অতিরিক্ত গরম হলে কম্পিউটার নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সিপিইউর (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) ফ্যান ঠিকমতো কাজ করছে কি না এবং প্রসেসরের তাপমাত্রা গ্রহণযোগ্য মাত্রায় আছে কি না তা নিশ্চিত করতে হবে। সাউন্ড কার্ড ড্রাইভার: কম্পিউটার ব্যবহারকারীকে তার সাউন্ড কার্ডের চালক সফটওয়্যার (ড্রাইভার) সরিয়ে ফেলতে হবে বা আনইনস্টল করে আবার ইনস্টল করে দ...

পিডিএফ ফাইলে জলছাপ দিবেন কিভাব?

অনেক সময় পিডিএফ ফাইলে স্বত্ত্বাধিকার নির্দিষ্ট করার জন্য বা অন্য কোনো প্রয়োজনে জলছাপ দিতে হয়। ‘পিডিএফ ওয়াটারমার্ক ক্রিয়েটর’ নামে একটি সফটওয়্যার দিয়ে আপনি পিডিএফ ফাইলে জলছাপ দিতে পারেন। সফটওয়্যারটি www.coolpdf.com/pdfwatermark.html ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এখন সফটওয়্যারটি চালু করে Open অপশনে গিয়ে পিডিএফ ফাইল খুলুন। এবার Text to stamp as watermark অপশনে গিয়ে জলছাপ হিসেবে যা লিখতে চান লিখুন। ইচ্ছে করলে জলছাপের রং, ধরন, বর্ণ ইত্যাদি নিজেই ঠিক করে নিতে পারবেন। সবশেষে Stamp Watermark & Save PDF-এ গিয়ে পিডিএফ ফাইলটি সেইভ করুন। এখন পিডিএফ ফাইলটি খুললেই জলছাপ দেখা যাবে।

ফেসবুকের খুঁটিনাটি

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক অনেকেই ব্যবহার করেন। ফেইসবুকে অনেক খুঁটিনাটি বিষয় আছে। কিছু কাজ কীভাবে করা যাবে, তা নিচে দেওয়া হলো—  ফেসবুকে আপনি বন্ধু করতে কাকে কাকে Add Request পাঠিয়েছেন তা দেখার জন্য ওপরে Friends থেকে All Friends-এ ক্লিক করুন।বর্তমান বন্ধু এবং যাদের কাছে Add Request পাঠিয়েছেন তাদের সবার নাম দেখা যাবে।  যদি কাউকে ভুল করে Add Request পাঠিয়ে দেন তাহলে তাকে ব্লক করে আবার Remove করে দিন। দেখবেন আপনার Add Request টি বাতিল হয়ে যাবে।  ফেসবুকের সব লেখা ইংরেজি। আপনি চাইলে ফেসবুকের সব লেখা বাংলায় পরিবর্তন করতে পারেন। এর জন্য প্রথমে Settings থেকে Account Settings-এ ক্লিক করুন। নতুন পেজ এলে সেখান থেকে Language-এ ক্লিক করুন। এখন Primary Language-এ English (US)-এর পরিবর্তে বাংলা সিলেক্ট করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন সমস্ত ফেসবুক বাংলা হয়ে গেছে। আবার ইংরেজি করতে চাইলে একই পদ্ধতিতে বাংলার পরিবর্তে English (US) সিলেক্ট করে বেরিয়ে আসুন।  কেউ যদি ফেসবুকে আপনাকে ডিস্টার্ব করে যেমন, মেসেজ দেয়, বার বার Add Request পাঠায় তাহলে আপনি তাকে ব্লক করে দিতে পারেন। ব্লক করে দিলে ...

সহজেই ভিজিট করা পেইজ কে PDF ফরমেটে সেভ করুন Firefox এর Add-ons দিয়ে……

Add-ons টি দিয়ে যে কোনো পেইজ কে PDF,JPEG এবং PNG ফরম্যাট এ সেভ করা যায়। সহজেই ভিজিট করা পেইজ কে PDF ফরমেটে সেভ করুন Firefox এর Add ons দিয়ে...... ১. এখানে ক্লিক addons.mozilla.org/en-US/firefox/addon/7528 করে Add-ons টি ডাউনলোড করে নিন এবং Install করুন। ২. Firefox রি-স্টার্ট দিন এর পর কনো পেজ ওপেন করে মাউস এর রাইট বাটন ক্লিক করে দেখুন Pdf it নামে এক টি অপশন এসেছে।

হার্ডডিস্ক ড্রাইভ উইন্ডোর পটভূমি বদলে নিন

চাইলে আপনার হার্ডডিস্কের প্রতিটি ড্রাইভ যে উইন্ডো বা বক্সে খোলে, তার পটভূমিতে পরিবর্তন আনতে পারেন। এ জন্য আপনাকে প্রথমেই নোটপ্যাডে ছোট একটি প্রোগ্রাম লিখতে হবে। নোটপ্যাডে যা লিখতে হবে— [ExtShellFolderViews] {BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC} [{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}] Attributes=1 IconArea^Image=Folder name\pic.jpg এবার একে desktop.ini নামে ডেস্কটপেই সেভ করুন। এখানে লক্ষ করলে দেখা যাবে, IconArea^Image=Folder name\pic.jpg নামের একটি ফাইল আছে। এখানে Folder name নামের ফোল্ডারটিতে যে ছবিগুলো রাখবেন তাই পটভূমি হিসেবে কাজ করবে। পটভূমিতে যে ছবিটি আনতে চান সেটি *.jpg ফরম্যাটে ১০২৪৭৬৮ পিক্সেল আকারে হলে ভালো হয়। আপনার কম্পিউটার মনিটরের রেজ্যুলেশন অনুযায়ীও ছবির আকার হতে পারে। মনিটরের রেজ্যুলেশন কত আছে তা দেখার জন্য ডেস্কটপে মাউসের ডান ক্লিক করে Properties\settings-এ যেতে হবে। ছবিটি pic.jpg নামে Folder name ফোল্ডারে সেভ করুন। যেসব ড্রাইভের পটভূমি পরিবর্তন করতে চান Folder name ফোল্ডা এবং desktop.ini ফাইলটি সেসব ড্রাইভে রেখে Refresh করলেই ছবি...

গুগল জানাবে শব্দের সংজ্ঞা

ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট গুগলের মাধ্যমে ইচ্ছে করলে যেকোনো শব্দের সংজ্ঞা জানা যাবে। এ জন্য যে শব্দটির সংজ্ঞা জানতে চান তার আগে Define: লিখে সার্চ করলেই গুগল আপনাকে শব্দের সংজ্ঞা জানাবে।

নিজস্ব ওয়েব সাইট প্রকাশ করুন, ডোনেইম ছাড়া, ফ্রি

আজকে আপনাদের এমন একটি ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে আপনারা ওয়েব সাইট প্রকাশ করতে পারবেন ফ্রী। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। চলুন দেখি আজকের টিউন- উক্ত ওয়েব সাইটটিতে আপনি অন্য ওয়েব সাইটে (টাকা দিয়ে যে ওয়েব সাইট প্রকাশ করেন) যে সুবিধা পান, তার সব গুলি ভোগ করতে পারবেন। এই ওয়েব সাইটে প্রথমে রেজিষ্ট্রশন করতে হবে। তারপর বিভিন্ন ট্যাগ আছে, যা আপনি ইডিট করে আপনার ওয়েব সাইট সাজাতে পারেন। এই ওয়েব সাইটে নিজস্ব ওয়েব সাইট প্রকাশ করা খুবই সহজ। আসুন কাজ করে দেখি- www.webs.com

কে কে ট্র্যাপে পড়তে চান আসেন

কিছু মানুষ আছে যারা নিজেই নিজের পশ্চাৎদেশ দিয়ে বাঁশ প্রবেশপূর্বক ক্যাঁ ক্যাঁ করে। তারপর জনসম্মুখে সেই অত্যন্ত অমস্রীন (আইক্কাওয়ালা) বাঁশ প্রদর্শনপূর্বক নাঁকি কান্না শুরু করে। তারপর দশজনের সহানুভূতির ঝোলা খালি করে নিজের পকেটে ঢুকিয়ে বলে বেড়ায় "অমুক আমাকে ট্র্যাপ করে আমাকে বাঁশের দৈর্ঘ্য-প্রস্থ হিসেব করতে কইছে!" অতঃপর শুরু হয় গিরা গোনা! যাই হোক এটাকেই রীভার্স গেইম বলে কিনা আমি ঠিক জানিনা! এই গেইম শেখ হাসিনা থেকে শুরু করে মি.বুশ অনেকেই খুব ভাল জানেন। তবে কিছু কিছু বাঙালী ভাইয়েরা তো একেবারে স্বিদ্ধ হস্ত। কোথায় যেন একটা কৌতুক পড়েছিলাম কয়দিন আগে """ এক ফরাসী রাজকন্যা বিয়ে করার স্বিদ্ধান্ত নিল। ঘোষনা দিল তাকে যে রাজকুমার সন্তুষ্ট করতে পারবে তাকেই সে বিয়ে করবে। তো অনেক রাজকুমার আসলো। কিন্তু কেউই তাকে সন্তুষ্ট করতে পারলোনা। এবার এক চাইনীজ রাজকুমার আসলো। সে রাজকন্যা কে সন্তুষ্ট করলো। সবাই তো হতবাক। বলিষ্ট হাট্টাকাট্টা রাজকুমার রা পারলোনা, আর এই বেটেখাঁটো চাইনীজ কি এমন কোরলো!!!!। তাকে জিজ্ঞেস করা হল। তার জবাব ছিল "উই দ্যা চাইনীজ অলওয়েজ ইউজ আওয়ার হেইড!!!""...

আলোচনায় যখন ‘হ্যাকার’

অনেকেরই মনে থাকবার কথা, হঠাৎ করে একদিন র্র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব)’ র নিজস্ব ওয়েব সাইড উধাও হয়ে গিয়েছিল। হাওয়ায় মিলিয়ে গিয়েছিল বাহিনীটির গুরুত্বপূর্ন অনেক তথ্য। এর আগে পরে দেশে এমন ঘটনা অরো বেশ কয়েকবার ঘটেছে। বিভিন্ন সরকারী, বেসরকারী ওয়েকসাইড ‘হ্যাকিং’ হয়ে গেছে। তথ্য প্রযুক্তিতে পিছিয়ে থাকায় আইনশৃঙ্খলা বাহিনীও এ ব্যাপারে কোন কিনারা করে উঠতে পারেনি। তাই দেশ ডিজিটাল সবার সাথে সাথে আলোচনায় উঠে আসছে ‘হ্যকিং’ শব্দটি। আর এখন তারো চেয়ে বেশি আলোচিত হচ্ছে ‘হ্যাকার’। তবে আলোচিত এ শব্দটির সূত্রপাত কিন্তু এদেশে নয়। যতদুর জানা যায় আলোচিত এ শব্দটির সূত্রপাত আমেরিকায়। ৪০ বছর বয়সী হ্যাকার গ্যারি মাকিনোন মার্কিন সরকারের নিরাপত্তা সিস্টেমে আঘাত হানেন। এই নিরাপত্তা সিস্টেমের মধ্যে আর্মি, এয়ারফোর্স, নেভি ও নাসা ছিল। হ্যাকিং ইতিহাসে এটাকেই বিশ্বের সবচেয়ে বৃহত্তম মিলিটারি হ্যাকিং এ্যাটাক হিসেবে ধরা হয়। আর গ্যারির এ কাজে তি হয় ৭ লাখ ডলার। বর্তমানেও হ্যাকার জগতের অধিপতি হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন তিনি। হ্যাকিং বিশ্বের কমরেড জোনাথন জেমস তিনি নাসার নিয়ন্ত্রণাধীন আন্তর্জাতিক মহাকাশ সংস্থার ১৩টি কম্...

হ্যাকিং করুন যে কারো মেইল, ফেসবুক এমনকি ওয়েবসাইটও 2010

হ্যাকিং বিষয়ক প্রথম যে টিউনটি করেছিলাম তা একটি সাধারন ট্রিকস এর উপর। অনেকেই বলেছেন এটাকে হ্যাকিং বলে না। আসলে হ্যাকিং বলতে সবাই এলগারিদমিক এবং খুব সহজেই করা যাবে এমন কিছুই আশা করেছিল। তবে হ্যাকিং বলতে যে কারো ব্যাক্তিগত এবং গোপনীয় কোন তথ্য আছে সেখানে বিনা অনুমতিতে প্রবেশকেই বোঝায় তা যে পদ্ধতিতেই হোক না কেন। তবে আমার প্রথম পর্বটিতে আমি যেহেতু বলেছিলাম এ বিষয়ে নিয়মিত এবং আরো উচুঁ ধরনের পোগ্রামেটিক হ্যাকিং এর ব্যাপারে টিউন করবো তারই ফলশ্রুতিতে এই টিউন তবে সংযতভাবেই করব। আজ বলবো একধরনের সফট এর কথা (অভিজ্ঞরা হয়ত জানেন) যা আপনাকে হ্যাকিং করতে সহায়তা করবে। এ ধরনের সফটকে কী লগার বলা হয় যা ইনষ্টল করলে কম্পিউটারে কোন কোন কী প্রেস করা হয়েছে তার রেকর্ড থাকে এই সফটটি ইনষ্টল করলেই আপনি সহজেই দেখতে পারেন মেইল এ্যাড্রেস টাইপ করার পর কোন কোন কী প্রেস করা হয়েছে। লোকাল কীলগার আপনি যেমন আপনার কম্পিউটারে ইনষ্টল করে আপনার কম্পিউটারের কী রেকর্ড পেতে পারেন তেমনি রিমোট কীলগার দিয়ে রিমোট সিষ্টেমে নেটওয়ার্ক এর সহায়তায় যে কারো কম্পিউটারে ইনষ্টল করে দিয়ে তার নিয়মিত আপডেটও পেতে পারেন। সবই হবে এই সফট এর মাধ্যমে অনেক...

অনলাইন আয়ের আর একটি মাধ্যম- চিটিকা

chitika 1 Get Chitika Premium অনলাইন আয়ের আর একটি মাধ্যম চিটিকা | গুগল এডসেন্স বিজ্ঞাপনের ক্ষেত্রে সেরা এ কথা অনস্বীকার্য। তবে পাশাপাশি আরও বেশ কয়েকটি সেবাদাতা প্রতিষ্ঠান গুগলের সাথে পাল্লা দিয়ে এগিয়ে আসছে। যদিও এগুলোর ধারা গুগল থেকে সম্পূর্ণ ভিন্ন। এডব্রাইট, চিটিকাও একটি স্বতন্ত্র ধারা। চিটিকা দিয়েও আপনি আপনার ওয়েবসাইটে এড বসিয়ে আয় করতে পারেন। বিস্তারিত জানতে এবং সেবাটি গ্রহণ করতে সাইন আপ করে দেখতে পারেন। সাইন আপ অনলাইন আয়ের আর একটি মাধ্যম চিটিকা | সবচে বড় কথা হলো, সাইন আপ করতে যেহেতু কোনো টাকা পয়সা লাগে না তাই গুগলের উপর নির্ভর না করে এখানেও চেষ্টা করে দেখতে পারেন। হয়তো গুগল এডসেন্স থেকে এটাই আপনার কাছে সহজ-সাবলীল-প্রয়োজনীয় মনে হবে। তাছাড়া গুগল এডসেন্সের সাথে চিটিকা ইউজ করা যায়। বুঝতে সমস্যা হলে জানাবেন। আমার সাধ্যমতো সলভ করার চেষ্টা করবো। ==================== লেখাটির মূলকপি দেখতে এখানে ক্লিক করুন অনলাইন আয়ের আর একটি মাধ্যম চিটিকা |

ফাইল রিকভারি সফটওয়্যার

রিকুভা অত্যন্ত শক্তিশালী একটি মুক্ত সফটওয়্যার যা খুব সহজে আপনার মুছে ফেলা বা হারিয়ে যাওয়া গান, ভিডিও, ফাইল, অফিস ডকুমেন্ট, ই-মেইল, ছবি ইত্যাদি খুঁজে বের করতে সাহায্য করবে। এটি FAT12, FAT16, FAT32, exFAT, NTFS, NTFS5 ফাইল সিস্টেমকে সাপোর্ট করে। এর ব্যবহার পদ্ধতিও খুব সহজ এবং সাবলীল। যে কারো পক্ষে এটি ব্যবহার করা সম্ভব। ডাউনলোড করুন এখান থেকেঃ http://www.recuva.com/downloadfavicons?domain=www.recuva মুক্ত সফটওয়্যার রিকুভাঃফাইল রিকভারি |

ইউনিকোড ভিত্তিক বাংলা মুক্ত সফটওয়্যার- অভ্র

এটি বাংলা লেখার জন্য অত্যন্ত জনপ্রিয় একটি সফটওয়্যার । এ সফটওয়্যার দিয়ে খুব সহজেই বাংলা লেখা যায়। সুতরাং, আর দেরি কেন ? নামিয়ে নিন সফটওয়্যারটি নিচের ঠিকানা থেকে আর উপভোগ করুন বাংলা ভাষার মজা। ডাউনলোড করুন এখান থেকে www.omicronlab.com

ডেস্কটপ যা করছেন সবকিছু ভিডিও করুন

Image
আজ আপানাদের কে যে টিউটোরিরাল নিয়ে বলব সেটা হল , কিভাবে আপনার ডেস্কটপ এর সবকিছু ভিডিও রেকরড করবেন ? আপনাকে প্রথমে ক্যামতাসিয়া সফটওয়্যার টি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে ফ্রী ভার্সন। http://www.techsmith.com/download/camtasiatrial.asp ডেস্কটপ যা করছেন সবকিছু ভিডিও করুন | ইন্সটল শেষ হলে সফটওয়্যার shortcut থেকে চালু করুন । camtasia3 ডেস্কটপ যা করছেন সবকিছু ভিডিও করুন | camtasia ছবির মত দেখাবে এখান থেকে New screen Recording ক্লিক করন, তারপর রেকরড প্রেস করুন। রেকড শুরু হয়ে যাবে । যা খুসি রেকড করে স্টপ করুন। পরে ভিডিও EXPORT করে ভিডিও ফরমাটে সেভ করন।

জীবনের সংগা কি ?

রাতের শেষ প্রহরে পিসি'র মনিটরের দিকে তাকাতে তাকাতে চোখ জ্বালা পোড়া করছে তারপরও মনিটরের পর্দা থেকে চোখ সরাতে ইচ্ছা করছেনা, আধো চোখে তাকিয়ে আছি অপলকে; কেউ কি নতুন কিছু দিলো ? হ্যা এইতো দুটো নোটিফিকেশন আর একটি মেইলের লাল আলোরা আমার অপেক্ষায় জ্বলে আছে। প্রথমে মেইলটা খুললাম অপরিচিত একজন মেইল করে অবিনীত ভাবে জানতে চাইলো জীবনের সংগা কি ? এই ছোট্ট একটা প্রশ্ন করে বেচারা হয়তো নাক ডেকে ঘুমুচ্ছে কিন্তু আমার মস্তিষ্কে যে প্রশ্নটা ঢুকিয়ে দিলো তার উত্তর বের করতে করতে ক্লান্ত রাতের ছুটি। সত্যিইতো জীবনের সংগা কি ? আমার প্রতিদিনের কাজ কর্মটাই কি জীবন নাকি এর বাহিরেও কিছু আছে যাকে জীবন বলে ? চোখের দুটি পাতার সহবাসে বাস্তবতাকে বিচ্ছিন্ন করে যে সাদা-কালো কিংবা আংশিক রঙ্গীন সময় টুকু বের হয়ে আসে সেটাই কি জীবন ? জানালার ফাঁক গলে ভোরের হিমেল বাতাসের সাথে স্বাস্থ্যকর সূর্যের রশ্মি আমার ছোট্ট কামরাটা ভরিয়ে দিলো আমি নবজাতক দিনটাকে খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলাম সেটাই কি জীবন ? একটা ভালোবাসা ছিলো, আমার হাতের দশটি আঙ্গুলের ভাজে আরো দশটি আঙ্গুলের শক্ত বাঁধন!! কথা ছিলো আমৃত্যু এই বাঁধন থাকবে অটুট আর এই সম্পর্ক ইতিহা...

পৃথিবী বদলে যাচ্ছে,বদলে যাচ্ছে মেয়েরা!

শয়তান আগে শুধু এক প্রজাতিতে বন্দি ছিল,এখন সে ছাড়া পেয়ে গেছে। তার আর কোন বাঁধা কিংবা বাঁধন নেই। সে পুরুষ এবং মহিলা দুইজনের শরীরেই সমাবভাবে বিস্তার করতে পারছে। তবে আজকাল সে বোধহয় মেয়েদের শরীর নিয়ে খেলাধূলা করছে বেশী। তা না হলে আমাদের মুসলিম সমাজে মেয়েদের এই অধঃপতন কি কারণে খৃষ্টানদেরও ছাড়িয়ে যাচ্ছে তা আজকে গবেষণার বিষয়। যখন আমাদের মুসলিম সমাজের মেয়েরা এত বেশী স্বাধীন ছিল না। বেঁচে থাকার মানে যখন তাদের ছিল শুধু মাত্র বিদ্যা চর্চা আর খুন্তি নাড়া দিয়ে শশুরবাড়িতে পৌছানো,তখন সমাজ ছিল আশাতিরিক্ত সুখি এবং সমৃদ্ধ। যুগের হাওয়ার বাণে ভেসে গেল সেই মেয়েদের খোলস। পাল্টে গেল তাদের জীবনবিধি এবং আচরণ। এখন তাদের কারণে শুরু হয়েছে যত সব ফিতনা আর জাহেলী মার্কা কাজ-কারবার। আমাদের পূর্বপুরুষেরা যে অত্যন্ত মেধাবী ছিলেন তা নিয়ে এখন আর আমার মনে কোন সন্দেহ নেই। তাঁরা মেয়েদের স্বাধীনতার স্বত্তাকে সম্পূর্ণরূপে বাবা-মায়ের হাতে রাখা শ্রেয় মনে করতেন। আজ বুঝছি,তাদের এই ব্যবস্থার মত যুক্তিসঙ্গত ব্যবস্থা এখন আর আমেরিকা-রাশিয়ার মত প্রেসিডেন্টরাও করতে পারবেন না। যখন মেয়েরা পরাধীনভাবে বাবা-মায়ের ইচ্ছা অনিচ্ছার উপরে সব কিছু ...

লিভ টুগেদার in বাংলাদেশ !?

কিছু দিন আগে মানবজমিন পত্রিকায় এই news টা দেখে কিছুটা অবাক না হয়ে পারলামনা;কারনটা না হয় পরেই বলি....। বিয়ে ছাড়া দাম্পত্য সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আগ্রহ বাড়ছে নগরীতে। এই রোগে জারা ভুগছেন: এভাবে যারা জুটি গড়ছেন- তাদের মধ্যে ব্যবসায়ী, শিল্পপতি, চাকরিজীবী যেমন আছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ছাত্রছাত্রী, সাংস্কৃতিক জগতের অনেকেই রয়েছেন, রয়েছেন শিল্পী, সাহিত্যিকও। Traditional ধারণা: কেবল অবিবাহিত নারী-পুরম্নষ লিভ টুগেদার করে... নতুন রোগি: বিবাহিত পুরুষ স্ত্রী, সন্তান থাকার পরও এবং বিবাহিত নারী স্বামী থাকার পরও সম্পর্কের ভিন্ন মাত্রায় লিপ্ত হচ্ছেন।স্টুডেন্টদের মধ্যেও লিভ টুগেদার করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। Source of এই ভাইরাস: ফেস বুক ও মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের ক্ষেত্রেই তা বেশি হচ্ছে। এখন ফেস বুকে পার্টনার খুঁজে পাওয়া অনেক সহজ। সেখানে গিয়ে বন্ধুত্ব.....এখান থেকেই শুরু... ভিন্ন মাত্রা: সূত্র জানায়, লিভ টুগেদারের ধরনও এখন পাল্টাচ্ছে। আগে দু’জন একসঙ্গে থাকতেন এবং তারা বাইরে অন্য সম্পর্ক রাখতেন না। এখন তারা একাধিক সম্পর্ক রাখছেন আবার লিভ টুগেদারও করছেন। যখন যাকে ভাল লাগছে তার সঙ্গে...

সময়ের সেরা ১০ সেলফোন

মোবাইল ফোন সেটের জগতে প্রায় প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন নাম৷ জনপ্রিয় মোবাইল ফোন সেট প্রস্তুকারক প্রতিষ্ঠানগুলো নিয়ে আসছে আরো উন্নত ও অধিক সুযোগ-সুবিধাসম্পন্ন মোবাইল ফোন সেট৷ ভোক্তাদের চাহিদার বিবেচনায় মোবাইল ফোন সেটে যোগ হচ্ছে নতুন নতুন ফিচার৷ টাচস্ক্রিণ, থ্রিজি, এক্সিলারোমিটার সেন্সর, ডিজিটাল কম্পাস আরো কতো কি৷ বর্তমান বাজারের জনপ্রিয়তার বিচারে তেমন দশটি সেরা সেট নিয়ে এই প্রতিবেদন- আইফোন থ্রিজিএস বিশ্বজুড়ে সমাদৃত অ্যাপল কেম্পানির আইফোন থ্রিজিএস মোবাইল ফোন সেটটি ২০০৯ সালের শীর্ষ জনপ্রিয় সেটগুলোর একটি৷ ঘড়ি, আইপড, ইউটিউব, আবহাওয়া, ইমেইল, দিক নির্দেশকসহ আরো নানা ফিচারে সমৃদ্ধ এই স্মার্টফোনটি ক্রেতাদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে৷ এই ফোনে রয়েছে ৩ মেগাপিক্সেলের ক্যামেরা, যার সাথে যুক্ত হয়েছে ফোকাসিং সুবিধা৷ এর 'ট্যাপ টু ফোকাস' ফিচারটি আপনাকে দেবে ফ্রেমের নির্দিষ্ট কোনো স্থানে ফোকাসিংয়ের সুবিধা৷ তবে বরাবরের মতো আইফোনের এই সেটটিতেও যুক্ত করা হয়নি ফ্ল্যাশ৷ প্রথমবারের মতো কোনো আইফোনে দেয়া হয়েছে ভিডিও রেকর্ডিংয়ের ফিচার৷ থ্রিজিএস এর ভয়েস কন্ট্রোল ফিচার আপনাকে দেবে ভয়েস ডায়ালিংসহ আরো নানা...

mp3 গান Download করুন অতি সহজেই কোন website এর সহায়তা ছাড়াই

Image
আমরা সবাই সংগীত খুব ভালোবাসি। এজন্য ইন্টারনেট থেকে নানা ধরনের গান করে থাকি। এজন্য আমাদের কে নানা web site এ যেতে হয়, তারপর গান Download করতে হয়।আবার অনেক সময় website এর ঠিকানা না জানার জন্য নিজের পছন্দমত গান Download করা সম্ভব হয়না। ফলে আমাদেরকে নানা বিরম্বনায় পরতে হয়।আর আমাদের এই বিরম্বনা থেকে মুক্তি দিতে এসে গেছে Super Mp3 Download নামের 3.75 MB এর একটি software। যা Download করা যাবে এই লিংক হতে ।software টি install করে mp3 search Menu তে click করে ডান পাশ্বের Box এ যে গান Download করতে চাই তা লিখে Search mp3 now নামক Button এ click করতে হবে।এখন পছন্দের গান গুলো প্রদর্শিত হবে। এর Download Button এ click করে গান Download করা যাবে। আবার Advanced Search Menu তে click করে নিজের পছন্দের Artist, Title এবং Album এর নাম দিয়ে গান search করা যাবে। Hot songs Menu তে Top 100 song পাওয়া যাবে। Categories Menu তে বিভিন্ন category অনুযায়ী গানা search করা যাবে। এছাড়া উপরের Play Button এ click করে গান শোনাও যাবে।আর এখন আপনারা উপভোগ করুন mp3 গান।আপনাদের সকলকে ধন্যবাদ।

২০০৯ এর বর্ষ সেরা গেমসগুলো একঝলক

Image
কম্পিউটারে গেমস খেলতে পছন্দ করেন না এমন মানুষ পৃথিবীতে কমই আছে। তাই গেমস প্রেমীদের কথা মাথায় রেখেই গেমস নির্মাতা প্রতিষ্টানগুলো নিয়মিত নতুন নতুন গেমস তৈরি করছে। প্রত্যেক গেমসই যে মানুষকে আকৃষ্ট করবে এমনটি নয়। তাই যেসব গেমস মানুষ সবচেয়ে বেশীবার খেলেছে, ডাউনলোড বেশি হয়েছে এবং সিডি বিক্রি হয়েছে এইসব গেমসগুলোকে বছরের সেরা গেমস হিসেবে ঘোষনা করা হয়। তেমনি আজকে কিছু ২০০৯ সালের সবচেয়ে সেরা কিছু গেমস আপনাদের সামনে তুলে ধরব। Best shooter Call of Duty: Modern Warfare 2 Left 4 Dead 2 Best action/adventure Uncharted 2: Among Thieves “Assassin’s Creed II, Batman: Arkham Asylum এবং Brutal Legend.” Best racing game আমরা সাধারনত রেসিং গেমসের সবচেয়ে বেশী ভক্ত। তবে আমার কাছে আগে NFS2 টা সবচেয়ে বেশী ভাল লাগত। কিন্তু ২০০৯ সালে ঠিক এরকমই একটি রেসিং গেমস সেরাদের মুকুট পেয়েছে। গেমসের নামটি “Forza Motorsport 3″ বিদ্রঃ তবে এই গেমসটি খেলতে হাই কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন।

ভাইরাস দ্বারা আক্রান্ত কম্পিউটারের জন্য মোস্ট ওয়ান্টেড ১২ টি ফিক্সিং টুল

Image
আমাদের প্রায়ই কম্পিউটারের ভাইরাসের মুখোমুখি হতে হয়, শব্দটি শুনলেই কেমন যেন ভয় ভয় লাগে। ভাইরাস দ্বারা কম্পিউটার আক্রান্ত হলে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আজ আপনাদের ১২ টি টুলস দিবো যা দিয়ে আপনি ভাইরাসে আক্রান্ত কম্পিউটারে ফিক্সিং করে আপনার নিয়ন্ত্রনে নিয়ে আসতে পারবেন। ভাইরাস সম্পর্কে কিছু তথ্য জেনে নিন :- কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে। মেটামর্ফিক ভাইরাসের মত তারা প্রকৃত ভাইরাসটি কপিগুলোকে পরিবর্তিত করতে পারে অথবা কপিগুলো নিজেরাই পরিবর্তিত হতে পারে। একটি ভাইরাস এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে যেতে পারে কেবলমাত্র যখন আক্রান্ত কম্পিউটারকে স্বাভাবিক কম্পিউটারটির কাছে নিয়ে যাওয়া হয়। যেমন: কোন ব্যবহারকারী ভাইরাসটিকে একটি নেট ওয়ার্কের মাধ্যমে পাঠাতে পারে বা কোন বহনযোগ্য মাধ্যম যথা ফ্লপি ডিস্ক, সিডি, ইউএসবি ড্রাইভ বা ইণ্টারনেটের মাধ্যমে ছড়াতে পারে। এছাড়াও ভাইরাসসমূহ কোন নেট ওয়ার্ক ফাইল সিস্টেমকে আক্রান্ত করতে পারে, যার ফলে অন্যান্য কম্পিউটার যা ঐ সিস্টেমটি ব্যবহার করে সেগুলো আক্রান্ত হতে পারে। ভাইর...

আমাদের দেশের ইন্টারনেটের যা আবস্থা!!! এর কি কোন প্রতিকার নেই???

আমরা বাংলাদেশী আমরা সব সময় একটু বেশী চাই কিন্তু আমরা যেটা পাবো সেটা তো পাইই….. না!!! আর যেটা চাই সেটার তো কথাই ওঠে না। বুঝতে একটু বোধহয় কষ্ট হল? আসলে আমি বলতে চাচ্ছি বাংলাদেশের Internet Speed এর কথা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, কিন্তু এটাকে আরো উন্নয়ন করতে গেলে আমাদের Internet খাত কে উন্নত করতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশ করতে গেলে IT Section কে আরও উন্নত করতে হবে। আর IT Section এর মেরুদণ্ড হল এই Internet। তো যাই হোক নিজের দেশের বদনাম করে তো আর লাভ নাই! আসুন বিষয়টা তে ফিরে আসি। আমাদের দেশের Internet Service Provider যারা এবং তাদের অবস্থা টা একটু মনযোগ লক্ষ্য করি- High Speed Broadband: আমার বাড়ি খুলনাতে তাই খুলনার কথাটা আগে তুলে ধরলাম। আমাদের খুলনার ISP হল AKIZ Online, Khulna.Net, Radio Link এই ৩ উলুবনের খাটাশ রাজাদের speed হল ২০-৪০(কে.বে.পি.এস)। এখানেই শেষ না আরও আছে! আপনি এদের যে কোন একটা নিয়ে দেখুন ১ম ৬/৭ দিন খুব ভাল service দেবে। তারপর! আপনার speed ঐ ওরা একদম কমিয়ে দেবে। তখন আপনি ১০(কে.বে.পি.এস) ও পাবেন না। আমার কয়েকটা বন্ধু বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকে তাদের কাছে জিজ্ঞাসা করলে ঐ ...