দরকারি ফাইল বা ফোল্ডার লক করবেন কিভাবে?
কম্পিউটারের একাধিক ব্যবহারকারী থাকলে গুরুত্বপূর্ণ ফাইল বা ফোল্ডারের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতে হয়। ফোল্ডার পাসওয়ার্ড দ্বারা লক করার বিভিন্ন ফ্রি সফটওয়্যার আছে, তবে এগুলোর মধ্যে ইজি ফাইল লকার অন্যতম এবং বেশ নির্ভরযোগ্য। মাত্র ২২৬ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি http://freeandfreeware.hlogspot.com/ 2009/07/easy-file-locker.html থেকে ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটি ইনস্টল করে System মেনু থেকে পাসওয়ার্ড সেট করে নিন। এবার ফোল্ডার লক করতে Edit মেনু থেকে Add Folder এ ক্লিক করুন এবং Setting ডায়ালগ বক্স থেকে ব্রাউজ বাটনে ক্লিক করে যে ফোল্ডারটি লক করতে চান, সেটি নির্বাচন করুন। এবার Accessahle, Writeahle, Deleteahle, Visihle থেকে দরকারি অপশনগুলো নির্বাচন করে ঙশ করুন। ব্যাস, আপনি যদি Accessahle নির্বাচন না করেন, তাহলে ওই ফোল্ডার কেউ পড়তে পারবে না। এভাবে আপনি ইচ্ছামতো ফাইল বা ফোল্ডার বিভিন্নভাবে লক করে রাখতে পারবেন। পরে সেট করা ফাইল/ফোল্ডারের এই সেটিংস পরিবর্তন বা মুছতে পারবেন। আরেকটি দারুণ ব্যাপার হচ্ছে, সফটওয়্যারটি পাসওয়ার্ড ছাড়া আনইনস্টল করা যাবে না।
Comments
Post a Comment